‘‌গুটকা’‌ কেন মুখে, বিয়ে ভাঙলেন উত্তরপ্রদেশের কনে, খালি হাতে ফিরল পাত্রপক্ষ

ফের বিয়ে ভাঙলেন উত্তরপ্রদেশের কনে

বিয়ে র অর্থ সারাজীবনের অঙ্গীকার। যদি সঙ্গী বা সঙ্গিনী সঠিক হয় তবে জীবন হয় মধুর কিন্তু তার উল্টোটা হলেই বরবাদ হয়ে যেতে পারে বর বা বউয়ের জীবন। তাই বিয়ের আগে পাত্র ও পাত্রী উভয়কেই যাচাই করে নিয়ে তবেই এই গুরুতর সিদ্ধান্ত নেওয়া ভালো। বর মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসেছিলেন এটাই ছিল তাঁর অপরাধ। ব্যাস, একেবারে সটান বিয়ে ভেঙে দিলেন নববধূ। সম্প্রতি একই ধরনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে আবার। তবে ঘটনাস্থান বালিয়া জেলা। 'গুটকা' চিবোতে চিবোতে বিয়ে করতে এসেছিলেন বর। যা দেখে ক্ষেপে যান কনে। তারপরই স্পষ্ট জানিয়ে দেন, তিনি ওই ছেলেকে বিয়ে করবেন না।

‘‌গুটকা’‌ কেন মুখে, বিয়ে ভাঙলেন উত্তরপ্রদেশের কনে, খালি হাতে ফিরল পাত্রপক্ষ


মানিয়ার পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শৈলেন্দ্র সিং জানিয়েছেন যে গুটকা খেয়ে বিয়ে করতে হাজির হওয়ায় খেজুরি গ্রামের পাত্রকে দেখে ক্ষেপে যান মিসরাউলির কনে। গত ৫ জুন তাঁদের বিয়ে ছিল। জানা গিয়েছে যে বর যখন বরযাত্রী নিয়ে আসছিলেন তখন বউ দেখেন যে বর গুটকা চেবাচ্ছেন। এরপর নববধূ বিয়ে করতে অস্বীকার করেন এবং বিয়ে ভেঙে দেন। কয়েক ঘণ্টা দুই পরিবারের মধ্যে এই নিয়ে বোঝাপড়ার পর নববধূ বেঁকে বসেন। এরপর দুই তরফের আলোচনার পর একে অপরের উপহার সব ফিরিয়ে দেন

এ ধরনের দু’‌টি ঘটনা উত্তরপ্রদেশে এক সপ্তাহের মধ্যে ঘটে গিয়েছে। গত সপ্তাহে প্রতাপগড় জেলার এক ননববধূ বর মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসেছেন বলে বিয়েই ভেঙে দেন। শুধু তাই নয়, পাত্রীকে জোর করে নাচানোর চেষ্টাও করেন। পরিস্থিতি যখন খুব খারাপের দিকে এগোচ্ছে তখন পুলিশ ডাকা হয় এবং বরের পরিবার পণ হিসাবে দেওয়া উপহার ফেরত দিতে রাজি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+