কলকাতায় ফের গণধর্ষণ, অভিযুক্তরা অধরা

পুলিশ সূত্রের খবর, রাত সাড়ে ন'টা নাগাদ কর্মস্থল থেকে ফিরছিলেন ওই তরুণী। তিনি দক্ষিণ কলকাতার একটি শপিং মলে কাজ করেন। বাড়ি ফেরার পথে সরাসরি বাস না পাওয়ায় তিনি খিদিরপুর পর্যন্ত আসেন। পরিকল্পনা ছিল, সেখান থেকে বাস পাল্টে বাড়ি পৌঁছবেন। রবিবার হওয়ায় রাস্তাঘাট স্বাভাবিকভাবে ফাঁকা ছিল। সেই সুযোগে একা একজন যুবতীকে দাঁড়িয়ে থাকতে দেখে একটি গাড়ি এসে দাঁড়ায় আচমকা। তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয় একদল যুবক। তার পর বিদ্যাসাগর সেতুর নীচে একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে গণধর্ষণ করা হয় ওই তরুণীকে। টাকাপয়সা কেড়ে নেওয়া হয়। মাঝরাতে তাঁকে বাবুঘাটের কাছে ফেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা। ভোরের দিকে তিনি কোনও রকমে বাড়িতে খবর দিতে সক্ষম হন। বাড়ির লোকজন এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। তরুণীর প্রাথমিক বয়ানের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications