বয়কট নয় প্রশংসা করুন, নতুন সংসদ ভবন নিয়ে বিরোধীদের বার্তা গুলাম নবি আজাদের
নতুন সংসদ ভবন নিয়ে বিতর্ক বন্ধ রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ গুলাম নবি আজাদ। তিনি বলেন, বয়কট নয় প্রশংসা করুন। নতুন সংসদ ভবন নিয়ে বিরোধীদের পরামর্শ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা। তিনি বলেন, বিরোধীরা নতুন সংসদ ভবনেপর উদ্বোধন বয়কট করবেন না।
বিরোধী ১৯টি দল প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটের ডাক দিয়েছে। গুলাম নবি আজাদ এই পদক্ষেপের নিন্দা করেছেন। তিনি এই অনুষ্ঠানে বিরোধীদের যোগ দেওয়া দরকার বলে মনে করেন। ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি খোলার পর গুলাম নবি মোদীর প্রশংসায় পঞ্চমুখ।

তিনি বলেন, রেকর্ড সময়ে নতুন সংসদ ববন তৈরি করার জন্য বিজেপি সরকারের প্রশংসা করা উচিত বিরোধীদের। আমি দিল্লিতে থাকলে অবশ্যই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতাম। কিন্তু আমার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার আছে। তাই উপস্থিত থাকতে পারব না।
তিনি বলেন, যাঁরা সর্বদা সরকারের সমালোচনা করে, তাঁদেরও বলছি বয়কট করবেন না। আমি কঠোরভাবে বিরোধীদের এটি বয়কট করার বিরুদ্ধে। আমরা প্রায় ৩০-৩৫ বছর আগে এই নতুন সংসদ ভবন নির্মাণের স্বপ্ন দেখেছিলাম। তখন আমি সংসদ বিষয়ক মন্ত্রী ছিলাম।

সেইসময় প্রধানমন্ত্রী নরসিমা রাও, শিবরাজ পাতিল এবং আমি এই প্রকল্প নিয়ে আলোচনা করেছিলাম। বাস্তবে এর জন্য একটি মানচিত্রও তৈরি করেছিলাম। কিন্তু আমরা তা করতে পারিনি। এখন এটি নির্মাণ করা হচ্ছে। এই ভালো জিনিসের বয়কট করা উচিত নয়।
গুলাম নবি আজাদ নতুন ভবনের প্রয়োজনীয়তার উপরও আলোকপাত করে জানান, গত ৭৫ বছরে জনসংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। সংসদ সদস্যের সংখ্যাও প্রায় দ্বিগুণ হয়েছে। এই আঙ্গিকে আজাদ আরও বলেন, নতুন সংসদ ভবন গুরুত্বপূর্ণ ও অনিবার্য। রেকর্ড সময়ে প্রকল্পটি সম্পন্ন করায় তিনি বর্তমান সরকারকে অভিনন্দন জানান।
#WATCH | I would surely attend the inauguration ceremony of the new Parliament building if I was in Delhi. The opposition should praise the government to build the new Parliament in record time, whereas they are criticising the govt. I am strictly against the opposition… pic.twitter.com/fo5bayAwcn
— ANI (@ANI) May 27, 2023
বিরোধী দলগুলি একটি যৌথ বিবৃতি জারি করে জানিয়েছে, তারা প্রধানমন্ত্রী মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধনে অংশ নেবে না। কংগ্রেস, আম আদমি পার্টি, শিবসেনা (ইউবিটি), তৃণমূল কংগ্রেস এবং জনতা দল ইউনাইটেড-সহ ১৯টি বিরোধী দল একটি যৌথ বিবৃতিতে এ কথা ঘোষণা করেছে।
বিরোধীরা যৌথ বিবৃতি প্রকাশ করে বলেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধন করার বিষয়টি তাঁরা মেনে নিতে পারছেন না। এটি শুধু গুরুতর অপমান নয়, আমাদের গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications