রাহুল গান্ধীর সঙ্গে অবাঞ্ছিত ব্যবসায়ীদের সম্পর্ক! আদানি বিতর্কে পাল্টা গুলাম নবি আজাদ
রাহুল গান্ধীর সঙ্গে অবাঞ্ছিত ব্যবসায়ীদের সম্পর্ক রয়েছে। এদিন এমনটাই অভিযোগ করেছেন, একটা সময় গান্ধী পরিবার ঘনিষ্ঠ বর্তমানে কংগ্রেস ত্যাগী গুলাম নবি আজাদ। এর আগে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, গৌতম আদানির সঙ্গে সম্পর্ক রয়েছে গুলাম নবি আজাদের। তারই পাল্টা মন্তব্য করলেন তিনি।
এর সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে গুলাম নবি বলেছেন, রাহুল গান্ধী-সহ পুরো পরিবারের সঙ্গেই ব্যবসায়ীদের সম্পর্ক রয়েছে। প্রাক্তন এই কংগ্রেস নেতা বলেছেন, তিনি এমন ১০ টা উদাহরণ দিতে পারেন, দেশে কিংবা দেশের বাইরে যেখানে সে যায় এব অবাঞ্ছিত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে।

প্রসঙ্গত গত বছরের অগাস্টে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ নিজের সঙ্গে প্রায় ৫০ বছরের কংগ্রেসের সম্পর্ক ত্যাগ করেছিলেন। তারপরে তিনি নিজের দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি গঠন করেন।
রাহুল গান্ধী শনিবার সেইসব নেতাদের সমালোচনা করেন, যাঁরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এইসব নেতাদের তিনি আদানি বিতর্কে টেনে আনেন। কেন্দ্রকে নিশানা করে রাহুল বলেন, আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ জানিয়েছে শিল্পপতি প্রায় ২০ হাজার কোটি টাকা লুকিয়ে রেখেছেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রাক্তন কংগ্রেস নেতা আজাদ বলেছেন, দেশে এখন কংগ্রেস দল বলতে অবশিষ্ট কিছু নেই। শুধুমাত্র কয়েকজন ব্যক্তিই সেখানে রয়েছেন। তিনি বলেছেন, রাহুল গান্ধী-সহ বর্তমান কংগ্রেস নেতৃত্বের কোনও প্রভাবই নেই।
বর্তমান রাজনীতিতে রাহুল কোনও প্রভাব রয়েছে বলে মানতে রাজি নন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন. অনেকেই বলছেন ভারত জোড়ো যাত্রার পরে রাহুল গান্ধীর প্রভাব বেড়েছে। কিন্তু তিনি যতটা বুঝেছেন, রাহুলের কোনও প্রভাবই নেই।

গুলাম নবি আজাদ বলেন, রাহুল গান্ধী যখন সুরাত আদালতে গিয়েছিলেন, সেই সময় রাহুল সঙ্গে গুজরাতের কোনও যুবক কিংবা কৃষক কেউই ছিলেন না। প্রসঙ্গত রাহুল গান্ধীর মোদী পদবি নিয়ে করা মন্তব্য এবং তারপর আদালতের রায় নিয়ে সুরাত আদালতে হাজিরা দিয়েছিলেন।
প্রবীণ কংগ্রেস নেতা একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনির কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেন, তরুণ প্রজন্ম নেতৃত্বের প্রতি ১০ গুণ বেশি হতাশ। অনিল অ্যান্টনির দলত্যাগকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন তিনি। গুলাম নবি বলেছএন, রাহুল এবং দলের নেতৃত্বের অভাবে ৫০ বছরের কম বয়সী অনেকেই কংগ্রেস ছেড়েছেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications