লাইনচ্যুত গরিব রথ এক্সপ্রেস, যাত্রীদের মধ্যে আতঙ্ক
এদিন বড় দুর্ঘটনার থেকে বাঁচল গরিব রথ এক্সপ্রেস। দীনদয়াল উপাধ্যায় জংশনে দুর্ঘটনাটি ঘটে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
এদিন বড় দুর্ঘটনার থেকে বাঁচল গরিব রথ এক্সপ্রেস। দীনদয়াল উপাধ্যায় জংশনে দুর্ঘটনাটি ঘটে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান রেলের পদস্থ কর্তারা। যে সময় লাইনচ্যুত হওয়ায় ঘটনা ঘটে, সেই সময় গাড়ির বেগ যথেষ্টই কম ছিল। তাই দুর্ঘটনা এড়ানো গিয়েছে, বলছেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে ভাগলপুর থেকে আনন্দবিহার গামী ২২৪০৬ গরিব রথ এক্সপ্রেসের ইঞ্জিনটি দীনদয়াল উপাধ্যায় জংশনে লাইনচ্যুত হয়। পরে খুব তাড়াতাড়ি ইঞ্জিনটিকে লাইনে তোলা হয়। ফরে পরে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয়ে যায়।
চারিদিকে ঘন কুয়াশার কারণে বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়ের চাইতে অনেক দেরিতে চলছে। এদিন সন্ধেয় ২২৪০৬ গরিব রথ এক্সপ্রেস বেশ কয়েক ঘন্টা দেরিতেই দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছেছিল। কিছুক্ষণ অপেক্ষার পরে ট্রেনটি এগোতে থাকে। হঠাৎই কম্পন অনুভূত হয়। বিপদ অনুভব করে চালক ব্রেক কষে গাড়িটি থামিয়ে দেন।












Click it and Unblock the Notifications