পাইলটকে পদ্ম শিবিরে টানতে কাদায় মাখামাখি, তবুও অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় মন্ত্রীর!

অডিও ক্লিপের কণ্ঠ তাঁর নয়। সবরকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের পর বললেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। ওই অডিও ক্লিপকে ভুয়ো বলে দাবি করেছেন রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়া। বলেন, মুখ্যমন্ত্রীর বাসস্থান ভুয়ো অডিওর কেন্দ্র হয়ে উঠছে। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীকেও এর মধ্যে টেনে আনা হয়েছে।

অভিযোগ অস্বীকার করেছেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক

অভিযোগ অস্বীকার করেছেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক

অভিযোগ অস্বীকার করেছেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক চেতন দুদিও। বলেন, দলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আজ কংগ্রেসের তরফে যে দুইজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে চেতন তাঁদের মধ্যেই একজন। ওই দুই বিধায়কই সচিন পাইলটের ঘনিষ্ঠ বলে পরিচিত।

প্রকাশ্যে আসে বিতর্কিত অডিও ক্লিপ

প্রকাশ্যে আসে বিতর্কিত অডিও ক্লিপ

গতকাল একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, বিজেপি নেতা সঞ্জয় জৈন এবং কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মার মধ্যে ফোনের কথোপকথন শোনা যায়। আজ সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ টেনে আনেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

সুরজেওয়ালার অভিযোগ

সুরজেওয়ালার অভিযোগ

সুরজেওয়ালা বলেন, বিজেপি-র ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। তাঁদের কথোপকথনে এই বিষয়টি স্পষ্ট যে, বিধায়ক কেনা-বেচার পরিকল্পনা চলছিল। রাজস্থান সরকার ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি। দুই কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করা হয়। কংগ্রেসের তরফে তাঁদের শোকজ নোটিশ পাঠানো হয়। গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ভানওয়ার লাল শর্মার বিরুদ্ধে দায়ের হয় এফআইআর।

অভিযোগ দায়ের পুলিশের কাছে

অভিযোগ দায়ের পুলিশের কাছে

সাংবাদিক বৈঠকের পর পরই স্পেশাল অপারেশনস গ্রুপের কাছে অভিযোগ দায়ের করেন কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ জোশি। ওই অডিও ক্লিপের ভিত্তিতে এসওজি-র তরফে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। স্পেশাল অপারেশনস গ্রুপের এডিজি অশোক রাঠোর বলেন, প্রথমে ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করতে হবে।

অভিযোগের মূল বক্তব্য কী?

অভিযোগের মূল বক্তব্য কী?

তিনি বলেন, 'মহেশ জোশি দু'টি অভিযোগ দায়ের করেছেন। গতকালের ভাইরাল হওয়ার অডিওটির ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করা হয়। ১২৪এ এবং ১২০বি ধারায় দুইটি এফআইআর দায়ের হয়েছে। ক্লিপটির সত্যতা যাচাই করতে হবে।' গতকাল সঞ্জয় জৈনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজ তাঁকে ডেকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে বারবার প্রশ্ন করে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+