Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩৬ বছর পাকিস্তানের জেলে বন্দি গজানন্দ বাড়ি ফিরেছেন স্বাধীনতা দিবসের আগে

তিন দশক গুম থাকার পরে অবশেষে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশে ফিরেছেন গজানন্দ শর্মা।

৩৬ বছর আগে জয়পুর থেকে নিখোঁজ হয়েছিলেন গজানন্দ শর্মা। পরিবার বহু তল্লাশির পরও গজানন্দের খোঁজ পায়নি। তিন দশক গুম থাকার পরে অবশেষে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশে ফিরেছেন তিনি। এতদিন পাকিস্তানের জেলে বন্দি ছিলেন এই ভারতীয়। লাহোরের সেন্ট্রাল জেলই ছিল ঠিকানা। এদিন শেষ অবধি ভারত-পাকিস্তান সীমান্ত পার করে তিনি ভারতে পরিবারের কাছে এসে পৌঁছেছেন।

৩৬ বছর পাকিস্তানের জেলে বন্দি গজানন্দ বাড়ি ফিরেছেন স্বাধীনতা দিবসের আগে

গজানন্দের তখন ৩২ বছর বয়স যখন তিনি নিখোঁজ হন। এখন ৬৮ বছর। এদিন যখন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছিলেন, সেই সময়টা তাঁর জীবনে এক অন্য মাত্রা যোগ করেছে। হার না মানা এক গল্পের নায়ক এই গজানন্দ।

এমন একজনের বেঁচে থাকার খবর পরিবারের কাছে নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। পরিবার প্রথম আঁচ পায় যখন গজানন্দের বিষয়ে এই বছরের শুরুতে পুলিশ খোঁজ নিতে আসে। নাগরিকত্ব যাচাইয়ের জন্য এসেছিল পুলিশ। তারপরই জানা যায় গজানন্দের বেঁচে থাকার খবর।

পরে পুলিশ ছবি দেখালে ছেলে মুকেশ শর্মা গজানন্দকে চিনতে পারেন। গজানন্দের স্ত্রী মখনি দেবী চেয়েছিলেন মৃত্যুর আগে যেন স্বামীকে একবার দেখতে পান। এদিন তাঁর আশা পূর্ণ হয়েছে। ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গজানন্দ প্রতিবেশী দেশ থেকে ঘরে ফিরে এসেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+