G20 Summit 2023: ব্রাজিলের রাষ্ট্রপতির হাতে জি-২০ সভাপতিত্ব অর্পণ নরেন্দ্র মোদীর
এবার জি-২০ শীর্ষ সম্মেলনে সভাপতিত্বের দায়িত্ব ছিল ভারতের হাতে। নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সন্মেলনের মঞ্চ থেকে সেই দায়িত্ব হস্তান্তর হল। ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে পরবর্তী জি-২০ সভাপতিত্ব অর্পণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়াদিল্লিতে ১৮তম জি-২০ সম্মেলনের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী তা হস্তান্তর করলেন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব হস্তান্তর উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলের রাষ্ট্রপতি লুলার হাতে আনুষ্ঠানিক 'ব্যাটন' তুলে দেন।

জি-২০ প্রেসিডেন্সি এক বছরের জন্য এক-একটা দেশের উপর বর্তায়। সেইমতো ২০২৩ ছিল ভারতের প্রেসিডেন্সি। এবার সেই দায়িত্ব হস্তান্তর হল। এবার থেকে ২০২৪-এর জি-২০ প্রেসিডেন্সি থাকবে ব্রাজিলের হাতে। ব্রাজিল ২০২৪-এ জি-২০ অ্যাজেন্ডা পরিচালনা করবে এবং শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
জি-২০ সম্মেলন দুটি সমান্তরাল ট্র্যাক নিয়ে গঠিত। এক হল ফিনান্স ট্র্যাক এবং শেরপা ট্র্যাক৷ অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ফিনান্স ট্র্যাকের নেতৃত্ব দেন। যখন শেরপারা ফিনান্স ট্র্যাকের পরে শেরপা ট্র্যাকের নেতৃত্ব দেন৷
এদিন জি-২০ সম্মেলনের প্রেসিডেন্সি হস্তান্তরের পরই দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর নভেম্বরে মাসে ভার্চুয়াল অধিবেশন হবে। তারপর জি-২০ শীর্ষ সম্মেলন বসবে ব্রাজিলে। চলতি বছরের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবে ব্রাজিল।
দিল্লিতে জি-২০ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা উদীয়মান অর্থনীতির স্বার্থ নিয়ে আওয়াজ তোলার জন্য ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তারপর তাঁর হাতেই উঠতে চলেছে সভাপতিত্বের ব্যাটন। এদিন সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'উপহার'টি হস্তান্তর করেন।
জি-২০ সম্মেলনের পরবর্তী সভাপতিত্বের জন্য ব্রাজিলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদী। তিনি এই বছর সভাপতিত্ব করেছেন জি-২০ সম্মেলনের। তিনি শেষবার জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করবে আসন্ন নভেম্বরে। নভেম্বরে এই অধিবেশন বসবে ভার্চুয়ালি।












Click it and Unblock the Notifications