উত্তরপ্রদেশে চার শিশুর লজেন্স খেয়ে মৃত্যু, তদন্তের নির্দেশ যোগীর

উত্তরপ্রদেশে চার শিশুর লজেন্স খেয়ে মৃত্যু, তদন্তের নির্দেশ যোগীর

শিশুরা লজেন্স বা চকোলেট খাবে না, এটা হতে পারে। ছোট থেকে বড় সকলেরই পছন্দ লজেন্স। কিন্তু সেই লজেন্সই যে মৃত্যুর ফাঁদ, তা কে জানত! এমনই ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের কুশিনগর। বুধবার সকালে লজেন্স খেয়ে দুই পরিবারের মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রশ্ন কীভাবে শিশুদের কাছে এমন লজেন্স এল! শুধুই কি লজেন্সের জন্যই মৃত্যু হল?


কীভাবে মৃত্যু হল শিশুদের

কীভাবে মৃত্যু হল শিশুদের

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির বড় সন্তান বাড়ির বাইরে থেকে একটি লজেন্স তুলে এনে অন্য তিনজনকে দেয় বলে জানা গিয়েছে। কারণ পরিবারের সদস্যরা দাবি করে জানান, দরজার পাশে লজেন্স ছাড়াও টাকা পাওয়া গিয়েছে। লজেন্স খাওয়ার পর তারা মেঝেতে পড়ে যায় ও অসুস্থ হয়ে পড়ে।

 মোট কত শিশু মারা গেছে

মোট কত শিশু মারা গেছে

লজেন্স খেয়ে দুই ছেলে ও দুই মেয়ে মারা গেছে। পরিবারের এক সদস্য জানান, লজেন্স খাওয়ার পরেই শিশুরা অসুস্থ হয়ে পড়ে ও মারা যায়। পরিবারের লোকেরা অসুস্থ শিশুদের নিয়ে তাড়াতাড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে শিশুদের মৃত বলে ঘোষণা করেন জেলা চিকিৎসক।

 পুলিশ কী জানিয়েছে

পুলিশ কী জানিয়েছে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের পরিবারগুলি তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের অন্তর্গত। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। সেই সঙ্গে মৃত্যুর কারণও খুঁজছে। এই কষ্ট দায়ক ঘটনার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু ঘটনার তদন্তের নির্দেশ দেন।

 যোগী আদিত্যনাথ কী নির্দেশ দেন

যোগী আদিত্যনাথ কী নির্দেশ দেন

উত্তরপ্রদেশে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথ আছেন। তিনি শিশুদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। মৃত শিশুদের পরিবারকে যথাযথ সহায়তা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের খুঁজে বের করারও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সুপারের মত কী

পুলিশ সুপারের মত কী

এই নিন্দনীয় ঘটনার সঙ্গে হয়তো কোনও জাদুবিদ্যার যোগসাজোস থাকতে পারে। এমনটাই মনে করছে কুশিনগরের পুলিশ সুপার। ঘটনার তদন্ত কিন্তু শুরু করে দিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+