দিল্লির এইমস-এ ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে সোমবার দিল্লির এইমস-এ ভর্তি করানো হয়েছে। রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে সোমবার দিল্লির এইমস-এ ভর্তি করানো হয়েছে। রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে বাজপেয়ীর বয়স ৯৩ বছর। ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪ সালে লখনৌ থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

দিল্লির এইমস-এ ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী

চিকিৎসকদের পরামর্শেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এইমস-এ চিকিৎসক রণদীপ গুলেরিয়ার অধীনে তিনি ভর্তি রয়েছেন । রণদীপ গুলেরিয়া এইমসের ডিরেক্টর এবং নিজে একজন পালমোনোলজিস্ট। গত তিন দশকের বেশি সময় দরে তিনি বাজপেয়ীর ব্যক্তিগত চিকিৎসক।

কংগ্রেসকে বাদ দিলে, তিনিই প্রথম অকংগ্রেসী সরকারের প্রধানমন্ত্রী যিনি টানা ৫ বছর ক্ষমতায় ছিলেন। পদ্ম বিভূষণ ছাড়াও তাঁকে ভারতরত্নও দেওয়া হয়েছে।

বাজপেয়ীর জন্ম ১৯২৪ সালে। ভারত ছাড়ো আন্দোলনের সময় অর্থাৎ ১৯৪২ সাল নাগাদ রাজনীতি প্রবেশ করেন তিনি। তিনিই প্রথম বিদেশমন্ত্রী যিনি রাষ্ট্রসংঘে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+