করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, টুইট করলেন নিজেই

করোনায় আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি নিজেই এনিয়ে টুইট করেছেন। জানিয়েছেন হাসপাতালে গিয়েছিলেন অন্য কারণে। সেই সময়ে করোনার পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁক

করোনায় আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি নিজেই এনিয়ে টুইট করেছেন। জানিয়েছেন হাসপাতালে গিয়েছিলেন অন্য কারণে। সেই সময়ে করোনার পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরও আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি

করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি। এদিনই তাঁর আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছে। তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এখনও তাঁর কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে।

 নিজেই নিজেই করেছেন টুইট

নিজেই নিজেই করেছেন টুইট

নিজের করোনা সংক্রমণ নিয়ে নিজেই টুইট করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সঙ্গে গত একসপ্তাহ ঘরে যাঁরা তাঁর কাছাকাছি এসেছিলেন, তাঁদের আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি কোভিড টেস্ট করানোর কথাও বলেছেন প্রণব মুখোপাধ্যায়।

মোদী মন্ত্রিসভার একের পর এক মন্ত্রী করোনায় আক্রান্ত

মোদী মন্ত্রিসভার একের পর এক মন্ত্রী করোনায় আক্রান্ত

মোদী মন্ত্রিসভার একের পর এক মন্ত্রী করোনায় আক্রান্ত। প্রথমে আক্রান্ত সহন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর আক্রান্ত হন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী। সব শেষে অর্জুন রাম মেঘওয়ালের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

অমিত শাহের করোনা মুক্তি নিয়ে বিভ্রান্তি ছড়ায় রবিবার

অমিত শাহের করোনা মুক্তি নিয়ে বিভ্রান্তি ছড়ায় রবিবার

মনোজ তিওয়ারি রবিবার জানান, অমিত শাহ এই মুহূর্তে করোনা নেগেটিভ। তাঁর টেস্টের ফলাফল সামনে এসেছে। তাতেই দেখা গিয়েছে যে অমিত শাহ করোনা মুক্ত। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রক জানায় এখনও পর্যন্ত নতুন করে কোনও কোভিড ১৯ টেস্ট অমিত শাহের হয়নি। ফলে স্পষ্টতই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি চরমে পৌঁছয়। এর পর নিজের টুইট ডিলিট করে দেন মনোজ তিওয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+