বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী রাজকুমার চৌহান
বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী রাজকুমার চৌহান
গত বছর লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী রাজকুমার চৌহান। । কিন্তু একাধিক দ্বন্দ্ব ও দেশ জুড়ে নাগরিকত্ব সংকটের আবহে সময় আবারও কংগ্রেস শিবিরেই আস্থা রাখলেন তিনি।

সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক
সূত্রের খবর, পুনরায় কংগ্রেস শিবিরে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে বুধবার তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সাথে তাঁর বাসভবনে দেখা করেন। একইসাথে রাজ্য কংগ্রেস প্রধান সুভাষ চোপড়ার সাথেও কুশল বিনিময় করতে দেখা যায় তাকে।

কংগ্রেসের তরফে তিনবার মন্ত্রী
এই প্রসঙ্গে তিনি বলেন, "সোনিয়াজীর অফিস থেকে আমার কাছে একটি কল আসে তারপরই আজ আমি তাঁর সঙ্গে দেখা করতে আসি। ওই ফোনালাপেই তিনি আমাকে দলের হয়ে কাজ করতে বলেন। তাঁর কথা কেউই ফেরাতে পারেন না। এই দলই আমাকে ৬টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে। পাশাপাশি আমি তিনবার মন্ত্রীও হয়েছি।"

হতাশা থেকেই বিজেপিতে যোগ
এদিকে ১৯৯৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত মঙ্গোলপুরী বিধানসভা আসন থেকে চারবার নির্বাচিত হন তিনি। শিলা দীক্ষিত সরকারে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসাবেও উঠে আসেন তিনি। গত লোকসভা ভোটে উত্তর-পশ্চিম দিল্লির সংসদীয় (সংরক্ষিত) আসন থেকে কংগ্রেসের তরফে নির্বাচনে লড়ার কথা ছিল তার। কিন্তু একদম শেষ মুহূর্তে জানা যায় দলের তরফে এই ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়া হচ্ছে না তাকে।

বিজেপি রাজ্য ইউনিট প্রধানকেও জানিয়েছেন দল ছাড়ার কথা
তাই পরবর্তীকালে হতাশ হয়ে তিনি মে মাসে বিজেপিতে যোগ দেন। সূত্রের খবর, কংগ্রেসে চৌহানের আনুষ্ঠানিক পুনরায় অন্তর্ভুক্তির বিষয়টি দু-একদিনের মধ্যেই সেরে ফেলা সম্ভব হবে। অন্যদিকে চৌহান জানান ইতিমধ্যেই আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা তিনি বিজেপির রাজ্য ইউনিট প্রধান মনোজ তিওয়ারিকেও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications