সংক্রমণ বৃদ্ধি সত্ত্বেও খোলা তিরুমালা মন্দির, কোভিডে মৃত্যু প্রাক্তন পুরোহিতের
সংক্রমণ বৃদ্ধি সত্ত্বেও খোলা তিরুমালা মন্দির, কোভিডে মৃত্যু প্রাক্তন পুরোহিতের
জনপ্রিয় তিরুমালা মন্দিরের পরিচালনার দায়িত্বে থাকা তিরুমালা তিরুপতি দেবস্থানের প্রাক্তন প্রধান পুরোহিত শ্রীনিবাসা মূর্তি দীকশিতুলু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। সোমবার তাঁর মৃত্যু হয় শ্রী ভেঙ্কটেশ্বরা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে (এসভিআইএমএস)।

হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন
শনিবার ৭৫ বছরের বৃদ্ধ ভর্তি হন হাসপাতালে। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এসভিআইএমএস-এর ডিরেক্টর ডাঃ বি ভেঙ্গাম্মা এ প্রসঙ্গে জানিয়েছেন, দীকশিতুলুর ডায়বেটিস ও যকৃতের সমস্যা ছিল আগে থেকে। শতকের পর শতক ধরে তিরুমালা মন্দিরের পৌরহিত্যের সঙ্গে জড়িত এমন চার পরিবারের অন্যতম আর্চাকাম পেড্ডিনিতি পরিবার থেকে এসেছিলেন মূর্তি। প্রায় দু'দশক ধরে তিনি তিরুমালা মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। তেলেগু দিশম পার্টির অন্তর্গত টিটিডি বোর্ড চলে আসায় ২০১৮ সালে তাঁকে এবং ওই পরিবারের আরও তিন পুরোহিতকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।

রীতি অনুযায়ী হবে না প্রাক্তন প্রধান পুরোহিতের শেষকৃত্য
বংশগত পুরোহিতদের পরিবারে রীতি অনুসারে শ্রীনিবাস মুর্তির শেষকৃত্য সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই। কোভিড-১৯-এর নিয়মানুসারে প্রধান পুরোহিতের শেষকৃত্য করা হবে। কারণ রীতি অনুযায়ী মৃত পুরোহিতের বাড়িতে হাতির পিঠে করে আগুন, চন্দন কাঠ সহ পবিত্র জিনিস পাঠানোর রেওয়াজ এ বছর মানা হচ্ছে না টিটিডির পক্ষ থেকে। প্রাক্তন পুরোহিতের দুই ছেলে, তাঁরা দু'জনেই পুরোহিত, তাঁরাও তাঁদের নমুনা কোভিড টেস্টের জন্য পাঠিয়েছেন। দুই ছেলের মধ্যে নরসিংহ দীকশিতুলু তিরুমালা মন্দিরে কাজ করেন।

১৫ জন পুরোহিত করোনা আক্রান্ত
তিরুমালা মন্দিরের ৫০ জন পুরোহিতের মধ্যে ১৫ জন ইতিমধ্যেই করোনা পজিটিভ। লকডাউনের পর ৮ জুনতিরুমালা মন্দির খোলার পর থেকেই মোট ১৪০ জন টিটিডি কর্মীর করোনা পজিটিভ ধরা পড়ে। পুরোহিতদের মধ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ইতিমধ্যেই মন্দিরের সম্মানিত প্রধান পুরোহিত এ ভি রমানা দীকশিতুলু মন্দিরের দর্শন বন্ধ রাখার দাবি তুলেছেন। তিনি সতর্ক করেছেন যে মন্দির বন্ধ না হলে বড় বিপর্যয় আসতে পারে।

মন্দির কমিটির সিদ্ধান্তের অপেক্ষা
টিটিডি চেয়ারম্যান ওআই ভি সুব্বা রেড্ডি প্রাথমিকভাবে মন্দির বন্ধ রাখার নিয়ম জারি করলেও পরে তিনি জানান যে মন্দির বন্ধ না খোলা রাখা হবে তার সিদ্ধান্ত নেবে মন্দির কমিটি।












Click it and Unblock the Notifications