ছেলেকে বাবা মায়ের কাছ থেকে আলাদা থাকতে বাধ্য করলেই স্ত্রীকে ডিভোর্স দেওয়া যাবে! আইন স্পষ্ট করল কোর্ট

ছেলেকে বাবা মায়ের কাছ থেকে আলাদা থাকতে বাধ্য করলেই ডিভোর্সের হাতছানি! আইন স্পষ্ট করল কোর্ট

বাবা মায়ের কাছ থেকে যদি ছেলেকে আলাদা করার চেষ্টা করেন কোনও স্ত্রী তাহলে , এই মর্মে ডিভোর্সের কেস ফাইল করা যাবে। এমনই বার্তা দিয়েছে কেরল আদালত।

ছেলেকে বাবা মায়ের কাছ থেকে আলাদা থাকতে বাধ্য করলেই ডিভোর্সের হাতছানি! আইন স্পষ্ট করল কোর্ট

কেরল হাইকোর্ট জানিয়েছে , বাবা,মার কাছ থেকে স্বামীকে যদি আলাদা থাকতে তাঁর স্ত্রী বাধ্য করেন, তাহলে তা ডিভোর্সের কারণ বলে বিবেচনা করা যাবে। আদালত জানিয়েছে, বাবা মায়ের কাছ থেকে ছেলেকে সরিয়ে নেওয়া একটি অত্যাচারের সামিল। যা 'অহসনীয়' বলে দাবি করেছে কেরল হাইকোর্টের জাস্টিস এএম শাফিক ও ম্যারি জোসেফের বেঞ্চ।

উল্লেখ্য, এক ব্যক্তির ডিভোর্সের মামলার শুনানির সময় এই বার্তা দিয়েছে কেরল হাইকোর্ট। ব্যক্তি আদালতকে জানান, তাঁর স্ত্রী তাঁর মায়ের সঙ্গে এক বাড়িতে থাকতে চান না। তাঁর মা বাড়িতে থাকলে স্ত্রী আত্মহত্যা কররা হুমকি দিয়েছেন। এদিকে, মাকে ছাড়া থাকা ব্যক্তির পক্ষে অসহনীয় হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে তিনি ডিভোর্সের আপিল করেন। এরপরই আদালত এমন নির্দেশ দিয়েছে। আর সেই ব্যক্তির ডিভোর্সেও সিলমোহর দেন। যেখানে লেখা থাকে, স্ত্রী শাশুড়িকে পছন্দ না করাতেই এই ডিভোর্স সম্পন্ন হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+