নাগরিকত্ব আইনের প্রতিবাদে মোদীর রাজ্যে বিক্ষোভ দেখিয়ে আটক ৪৯

মোদীর রাজ্যে বিক্ষোভ দেখিয়ে আটক ৪৯

১৯ শে ডিসেম্বর নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে আহমেদাবাদ পুলিশ কংগ্রেস নেতা শেহজাদ খান সহ ৪৯ জনকে আটক করেছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী চলাকালীন শাহ আলম এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, যার জেরে ১৯ জন পুলিশ কর্মীও আহত হয়েছে বলে খবর।

মোদীর রাজ্যে বিক্ষোভ দেখিয়ে আটক ৪৯


এই প্রসঙ্গে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপ সিংহ জাদেজা বলেন, 'আহমেদাবাদের মাত্র দুটি অঞ্চলে এদিন অশান্তির ঘটনা সামনে আসে, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রায় ৫০ জনকে আটক করে পুলিশ"। জাদেজা আরও বলেন যে, " আহমেদাবাদের ওই দুই অঞ্চল ছাড়া সমগ্র গুজরাটেই শান্তি বজায় রয়েছে, কারা এই হিংসা ছড়াচ্ছে তা যাচাই করতে পুলিশ ভিডিও ফুটেজ খতিয়ে দেখবে এবং অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।"

এদিকে গত সপ্তাহে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, পারসি, খ্রিষ্টান, জৈন ও শিখ সহ অমুসলিমরা সম্প্রদায়ের শরনার্থীরা ভারতীয় নাগরিকত্বের সুযোগ পাবে। এরপরই এই আইনের দ্বারা বর্তমানে ভারতে হিন্দু-মুসলিম মেরুকরণের চেষ্টা হচ্ছে বলে পথে নামে বিরোধীরা। এই 'কালা’ আইনকে 'অগণতান্ত্রিক’ তকমা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে 'রিজেক্ট সিএএ' স্লোগান তুলে গত ৯দিন ধরেই প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+