লকডাউনে অনুপস্থিতির চরম মাশুল গুণতে হবে, খাদ্য বিপণন মন্ত্রকের নির্দেশিকায় প্রমাদ গুণছেন কর্মীরা

অনুপস্থিতির চরম মাশুল গুণতে হবে, খাদ্য বিপণন মন্ত্রকের নির্দেশিকায় প্রমাদ গুণছেন

করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে মোদী সরকার। অত্যন্ত কড়া হতে চলেছে এই দ্বিতীয় লকডাউন পর্ব এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধ থাকবে ট্রেন এবং বিমান পরিষেবা এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় ঘুম উড়েছে কর্মীদের। নির্দেশিকায় বলা হয়েছে এই লকডাউনের মধ্যেও কেউ দফতরে অনুপস্থিত হলে তাঁর চাকরি যেতে পারে।

খাদ্য বিপণন মন্ত্রকের নির্দেশিকা

খাদ্য বিপণন মন্ত্রকের নির্দেশিকা

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় গোটা দেশে লকডাউন বাড়িয়েছে মোদী সরকার। গোটা দেশে বন্ধ সব পরিবহণ পরিষেবা। এই পরিস্থিতে কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় খাদ্য বিপণন মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে দেশের এই সংকটপূর্ণ পরিস্থিতিতে কেউ অনুপস্থিত হলে তাঁকে কাজ হারাতে হতে পারে। ২০ এপ্রিলের মধ্যে খাদ্য বিপণন দফতরের সব কর্মী এবং আধিকারিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে তাঁদের চাকরি থাকবে না বলে জানানো হয়েছে।

সংকটে চাকরি

সংকটে চাকরি

এদিকে মোদী সরকার লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে। বন্ধ রয়েছে দেশের সব পরিবহণ ব্যবস্থা। এই পরিস্থিতিতে দফতরের এই নির্দেশিকায ঘুম উড়েছে কর্মীদের। কীভাবে তাঁরা কাজে যোগ দেবেন তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে। লকডাউন পরিস্থিতিতে খাদ্যল বিপণন দফতরের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকারণেই দফতর শুরু করতে বলা হয়েছে।

লকডাউন বৃদ্ধি

লকডাউন বৃদ্ধি

করোনা সংক্রমণ থেকে রুখতে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। এই কয়েক সপ্তাহ অত্যন্ত কড়া লকডাউন রক্ষা করা হবে বলে জানানো হয়েছে। বিমান পরিষেবা এবং ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। হটস্পটগুলিতে আরও কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে কোনও ভাবেই কাউকে বাড়ির বাইরে বেরতে দেওয়া যাবে না বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+