অসমে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, ক্ষতিগ্রস্ত ২ লক্ষ মানুষ

গুয়াহাটি, ২০ অগাস্ট : দেশের উত্তর-পূর্বেও বন্যা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রের। অসমে গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সে রাজ্যের ২৮০ টির বেশি গ্রামের প্রায় ২ লক্ষ মানুষ এর শিকার বলে জানা গিয়েছে।

অসমের ধেমাজি, কোকরাঝড়, চিরাং, লক্ষ্মীপুর, বনগাইগাঁও, তিনসুকিয়া, ডিব্রুগড় জেলার বিভিন্ন গ্রামগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর।

অসমে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, ক্ষতিগ্রস্ত ২ লক্ষ মানুষ


এর মধ্যে বনগাইগাঁও জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানেই ১ লক্ষ ৩৫ হাজার মানুষ বন্য়া পরিস্থিতির শিকার বলে খবর। পাশাপাশি ধেমাজি জেলার পরিস্থিতিও উদ্বেগজনক। নানা জায়গায় ত্রাণ শিবির বসিয়ে দুর্গতদের সেখানে নিয়ে আসার কাজ চলছে জোরকদমে।

অসমে ব্রহ্মপুত্র নদী অতিবৃষ্টির ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে। এই কারণে বন্যার বিভৎসতা আরও বেড়ে গিয়েছে। বহু এলাকায় ফসল নষ্ট হয়ে গিয়েছে। ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+