ক্রমাগত বর্ষার বৃষ্টিতে অসমের বিভিন্ন জেলায় বন্যা, গৃহহীন বহু মানুষ
ক্রমাগত বর্ষার বৃষ্টিতে অসমের বিভিন্ন জেলায় বন্যা, গৃহহীন বহু মানুষ
অতি ভারী বৃষ্টিপাতের ফলে অসমের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির জন্য অনেক নীচু এলাকায় বন্যা হয়েছে বলে জানা গিয়েছে। এই বন্যা হওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল এ রাজ্যে।

বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদী
প্রবল বর্ষণের জেরে ব্রহ্মপুত্র নদী ও তার শাখা ও উপনদীর জলের মাত্রা বিপদসীমার উপর দিয়ে বইছে। যার জন্য বন্যা হয়েছে বিস্তীর্ণ অঞ্চলে। অসমের তিনসুকিয়া জেলায় বন্যার পরিস্থিতি ছিল ভয়াবহ। জন বেড়ে যাওয়ার কারণে জেলার বিভিন্ন রাস্তা ডুবে গিয়েছে, এই জেলার শহর দমদমায় এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। বর্ষার বৃষ্টি ক্রমাগত হয়ে চলেছে। দমদমার মাটি শঙ্কর দেব নগর জলের তলায় চলে গিয়েছে, ওখানকার বাসিন্দারা উঁচু জায়গার দিকে চলে যেতে বাধ্য হচ্ছেন।

অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয় মানুষরা
স্থানীয় বাসিন্দাদের দেখা গিয়েছে নিজেদের জিনিসপত্র ও গবাদি পশুদের সঙ্গে নিয়ে কোমর-উঁচু জলের ওপর দিয়ে অন্য আশ্রয়ের খোঁজে যাচ্ছেন। জলস্তর বেড়ে যাওয়ার কারণে ৪৫ হাজারের বেশি মানুষকে নিজেদের বাসস্থান ছাড়তে বাধ্য করা হয়। স্থানীয়রা এই জলের স্তর থেকে বাঁচতে কলার পাতা দিয়ে নৌকা তৈরি করে তার ওপর রয়েছে।

বেশ কিছু রাজ্য ক্ষতিগ্রস্ত
ঢিমাজি, জোরহাট, মাজুলি, শিবসাগর, তিনসুকিয়া ও ডিব্রুগড় বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে আইএমডি তিনসুকিয়া ও ডিব্রুগড়ে ফের ভারী বৃষ্টি ও পুরো অসম ও সংলগ্ন অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

দু’বার বন্যা অসমে
প্রসঙ্গত চলতি বছরে দু'বার বন্যায় ক্ষতিগ্রস্ত হল এ রাজ্য। গত মাসেই অসমে হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের বর্ষার বৃষ্টিতে অসমে বন্যার পরিস্থিতি সৃষ্টি হল।












Click it and Unblock the Notifications