Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেসরকারি হাসপাতালে আগুন লেগে মর্মান্তিক পরিণতি! ভিন রাজ্যে বাঙালি চিকিৎসক দম্পতি-সহ ৫ জনের মৃত্যু

ঝাড়খণ্ডের বেসরকারি হাসপাতালে আগুন গেলে পাঁচজনের মৃত্যু। তাঁদের মধ্যে রয়েছেন দুজন চিকিৎসক।

ভোরে আগুন লেগে মর্মান্তিক পরিণতি। ঝাড়খণ্ডের ধানবাদে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। সেই আগুন মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন চিকিৎসক বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত আগুন লেগে হওয়া মৃত্যুতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন বেসরকারি হাসপাতালের প্রধান চিকিৎসক বিকাশ হাজরা, তাঁর স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা, তাঁদের আত্মীয় সোহান খামারি এবং গৃহ সহায়ক তারা দেবী।

প্রশাসন কী বলছে

ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার জানিয়েছেন, রাঁচি থেকে প্রায় ১৭০ কিমি দূরে ধানবাদের ব্যাঙ্ক মোড় এলাকায় একটি বেসরকারি হাসপাতালের স্টোর রুমে আগুন লাগে। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে।
ধানবাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রেম কুমার তিওয়ারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্টোর রুমে আগুন লেগে শ্বাস রোধ হয়ে দুই চিকিৎসক-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও একজন আহত হয়েছেন। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

পাঁচজনই শনাক্ত

বেসরকারি হাসপাতালে আগুন ৫ জনের মৃত্যু। আর এই পাঁচজনকেই শনাক্ত করা গিয়েছে বলে জানিয়েছে ধানবাদের ডিএসপি অরবিন্দ কুমার বিনহা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আগুন লাগার সময় চিকিৎসক বিকাশ হাজরা এবং অন্যরা ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুনের কারণে ঘর ধোঁয়ায় ভরে যায়। যার জেরেই মৃত্যু হয় সকলের।

পরিস্থিতি নিয়ন্ত্রেণে

পরিস্থিতি নিয়ন্ত্রেণে

রাত আড়াইটে নাগাদ এই আগুন লাগে। এরপর দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন লাগার সময় ওই বেসরকারি হাসপাতালে ২৫ জনের মতো রোগী ভর্তি ছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা সব রোগীকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যান।

মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন ধানবাদের আরসি হাজরা মেমোরিয়াল হাসপাতালের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগুন লেগে চিকিৎসক-সহ ৫ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+