ভারত ৩০ বছর পিছিয়ে যাবে! ২০২১-এ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ফিচ রেটিংয়ের
ভারত পিছিয়ে যেতে পারে ৩০ বছর! ২০২১-এ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ফিচ রেটিংয়ের
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আশঙ্কার বার্তা দিল ফিচ রেটিং। ৩০ বছর পিছিয়ে যেতে পারে ভারত! ফিচ রেটিং শুক্রবার তাদের পূর্বাভাসে জানিয়েছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩০ বছরের মধ্যে সবথেকে নিচে নেমে যাচ্ছে। ফিচ রেটিংয়ের পূর্বাভাস, করোনা ভাইরাসের জেরে ভারতের প্রবৃদ্ধি নেমে যেতে পারে ২ শতাংশ।

লকডাউনের জেরে অর্থনৈতিক প্রবৃদ্ধি
এর আগে তারা পূর্বাভাস দিয়েছিল, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২০-২১ অর্থবর্ষে ৫.১ শতাংশ হতে পারে। কিন্তু করোনা মহামারীর লকডাউনের জেরে যে অর্থনৈতিক মন্দা বৈশ্বিক অর্থনীতিকে আঁকড়ে ধরেছে, তার ফলে পদস্পখলন হতে পারে ভারতের। চিনের একটি লকডাউন অঞ্চলের উৎপাদন সরবরাহ এবং প্রাথমিক বাধা কাটিয়ে কাজে ফিরে আসার গতিবিধি পর্যালোচনা করে এই পূর্বাভাস জারি করেছে।

বৈশ্বিক মন্দার আশঙ্কায় ফিচের পূর্বাভাস
ফিচ এই বছর বৈশ্বিক মন্দার আশঙ্কা করছে এবং ২০২১ সালের মার্চ মাসের শেষের দিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ২ শতাংশ। এর আগে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল, যা অতীতে ভারতে সবচেয়ে ধীর প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে ফিচ রেটিং।

ভারতের জিডিপি প্রবৃদ্ধি, পূর্বাভাস
২০ মার্চ ফিচ ২০২০-২১ এর জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৫.১ শতাংশে অনুমান করেছিল, যা ২০১৯ সালের ডিসেম্বরের প্রবৃদ্ধি ৫.৬ শতাংশের চেয়ে কম। ফিচ আরও বলেছে, করোনায় লকডাউনের জেরে ক্রেতাদের ব্যয় হ্রাসের মধ্যে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং পরিষেবা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে।

এনবিএফসি'র ব্যবসায় ঋণগ্রহীতারা বিপাকে পড়বেন
বিবৃতিতে বলা হয়েছে, এনবিএফসি'র ব্যবসায় ঋণগ্রহীতারা বিপাকে পড়বে। সাধারণভাবেই তাঁদের আয় আরও সীমিত হয়ে যাবে। হাতে নগদ থাকবে না, উপাদান হ্রাস পাবে। ফলে তাদের সরাসরি ঋণ পরিশোধের ক্ষমতাকে প্রভাবিত করবে।












Click it and Unblock the Notifications