অযোধ্যার রায় বেরোনোর পর প্রথম বাবরি ধ্বংসের বার্ষিকী! কড়া নিরাপত্তার বন্দোবস্ত

অযোধ্যা নিয়ে রায় বেরনোর পর শুক্রবার বাবরি মসজিদ ধ্বংসের প্রথম বার্ষিকী। সুপ্রিম কোর্টে অযোধ্যা মিয়ে রায় দেয় ৯ নভেম্বর।

অযোধ্যা নিয়ে রায় বেরনোর পর শুক্রবার বাবরি মসজিদ ধ্বংসের প্রথম বার্ষিকী। সুপ্রিম কোর্টে অযোধ্যা মিয়ে রায় দেয় ৯ নভেম্বর। অন্যদিকে এবছব বাবরি ধ্বংসের ২৭ তম বার্ষিকী। ১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল।

নিরাপত্তা ৯ নভেম্বরের মতো

নিরাপত্তা ৯ নভেম্বরের মতো

এদিকে বাবরি মসজিদ ধ্বংসে ২৭ তম বার্ষিকীতে উত্তর প্রদেশের মন্দির শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র পুলিশ আধিকারিকদের। জানা গিয়েছে, এদিনের নিরাপত্তা সাজানো হয়েছে একেবারে ৯ নভেম্বরের মতো করে।

 কড়া নিরাপত্তার বন্দোবস্ত

কড়া নিরাপত্তার বন্দোবস্ত

অযোধ্যার এসএসপি আশিস তিওয়ারি জানিয়েছেন, পুরো জেলাকে চারটি জোন, ১০ টি সেক্টর এবং ১৪ টি সাব সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনের দায়িত্ব দেওয়া হয়েছে, একজন করে অ্যাডিশনাল সুপারকে। অন্যদিকে সেক্টরগুলির দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি সুপারকে। আর সেব সেক্টরগুলির দায়িত্ব দেওয়া হয়েছে এসএইচও পর্যায়ের পুলিশ আধিকারিকরা।

তৈরি ১০ টি অস্থায়ী জেল

তৈরি ১০ টি অস্থায়ী জেল

অযোধ্যার এসএসপি আরও জানিয়েছেন, বালির বস্তা দিয়ে ৭৮ টি পোস্ট তৈরি করা হয়েছে। সেখানে অস্ত্রধারী পুলিশকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে ২৬৯ টি পুলিশ পিকেট বসানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ৩০৫ জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে কুইক রেসপন্স টিমকেও। ১০ টি অস্থায়ী জেল তৈরি করা হয়েছে।

গুজবে কান না দিতে অনুরোধ

যদি কোনও মানুষ কোনও সন্দেহজনক কাজে যুক্ত থাকেন, তাহলে তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি মানুষকে বলা হয়েছে, তারা যেন কোনও রকমের গুজবে কান না দেন। সঙ্গে সঙ্গে তাদের কাছে শান্তি বজার রাখার আবেদনও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+