এবার আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বঙ্গোপসাগরে ফেরি সার্ভিস চালু হবে এই জায়গাগুলির মধ্যে!
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে ২৫ মার্চ থেকে টানা লকডাউন জারি রয়েছে। এর জেরে দেশে বন্ধ ট্রেন, বাস, প্লেন সহ সমস্ত গণপরিবহণ ব্যবস্থা। এই অবস্থায় দেশের বিভিন্ন রাজ্যে আটকা পড়ে রয়েছেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। যাদের বাড়ি ফেরানোর দাবি তুলে সরব হয়েছিল বিরোধীরা। এই সমস্যার জেরে অস্বস্তিতে পড়েছিল কেন্দ্রও।

চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ফেরি সার্ভিস
এই সমস্যা দূর করতে এদিনই তেলাঙ্গানা থেকে ঝাড়খণ্ডে চালু হয়েছে বিশেষ ট্রেন। আর এবার চেন্নাইয়ে আটকে পড়া শ্রমিকদের আন্দামানে ফেরাতে ফেরি সার্ভিসের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল আন্দামান দ্বীপপুঞ্জের প্রশাসন। জানা গিয়েছে চেন্নাইতে গিয়ে সেখান থেকে আটকে পড়া শ্রমিকদের নিয়ে পোর্ট ব্লেয়ারে ফিরবে এই ফেরি।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত
ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, যে শ্রমিকরা ভিনরাজ্যে আটকে পড়ে আছেন তাঁরা যদি করোনা নেগেটিভ হন তবে তাঁদের নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। এরপরই আন্দামানের কর্তৃপক্ষ চেন্নাই থেকে ফেরি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিন শ্রমিকদের জন্য চালু হয় রেল পরিষেবা
এদিকে এদিনই পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিতে রওনা হল প্রথম ট্রেন। শুক্রবার ভোরেই তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। যাত্রীরা পারস্পরিক দূরত্ব বিধি মেনে যাত্রা করছেন কিনা তা নজরদারির জন্য ওই ট্রেনে আরপিএফ মোতায়েন রয়েছে। প্রতিটি নন-এসি ট্রেন সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি ভ্রমণে ১০০০ জন করে নেওয়া হবে।

আরও ট্রেন চালানোর পরিকল্পনা কেন্দ্রের
এদিকে পরিয়ায়ীদের ফেরাতে আরও বেশ কয়েকটি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে সূত্রের খবর। দেশব্যাপী লকডাউন আরোপ করার প্রায় পাঁচ সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবু এই উদ্যোগের কথা জানতে পেরে হাসি ফুটেছে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে আটকে পড়া অসংখ্য শ্রমিক, পড়ুয়া ও অন্যান্য ব্যক্তিদের মুখে।












Click it and Unblock the Notifications