Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এনকাউন্টারের ভয়!‌ ক্ষমতায় ফিরতেই যোগীর ভয়ে তটস্থ ৫০ জন অপরাধীর আত্মসমর্পণ থানায়

এনকাউন্টারের ভয়!‌ ক্ষমতায় ফিরতেই যোগীর ভয়ে তটস্থ ৫০ জন অপরাধীর আত্মসমর্পণ থানায়

গত ১০ মার্চ উত্তরপ্রদেশের যোগী সরকার শাসিত বিজেপি সরকার ক্ষমতায় আসার ১৫দিনও অতিক্রম হয়নি এরই মধ্যে কমপক্ষে ৫০ জন অপরাধী আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। পুলিশ এনকাউন্টার বা তাদের বাড়ির ওপর বুলডোজার চালানোর আতঙ্কেই অপরাধীরা আত্মসমর্পণ করেছে।

এনকাউন্টারের ভয়!‌ ক্ষমতায় ফিরতেই যোগীর ভয়ে তটস্থ ৫০ জন অপরাধীর আত্মসমর্পণ থানায়


রাজ্যজুড়ে একাধিক ওয়ান্টেড অপরাধীরা পুলিশ থানায় নিজেরাই এসে আত্মসমর্পণ করেছে। অনেক অপরাধীই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে ৷ যে প্ল্যাকার্ডে লেখা ছিল, '‌আমি আত্মসমর্পণ করছি, দয়া করে এনকাউন্টার করবেন না।’‌ প্রসঙ্গত এই ট্রেন্ড শুরু হয় কুখ্যাত অপরাধী ও তোলাবাজ গৌতম সিংকে দিয়ে, যে অপহরণ ও দুর্নীতির জন্য উত্তরপ্রদেশে খ্যাতিলাভ করেছে। এই অপরাধী গত ১৫ মার্চ গোন্ডা জেলার ছাপিয়া পুলিশ থানায় আত্মসমর্পণ করে। ঠিক তিনদিনের মধ্যে পশ্চিম উত্তরপ্রদেশের সাহারানপুরের চিলকানা পুলিশ থানায় আরও ২৩ জন অপরাধী আত্মসমর্পণ করে। এখানেই শেষ নয়, দেওবাঁদ থানায় রীতিমতো মুচলেকা দিয়ে চার জন মদ পাচারকারী জানায়, তারা এই অপরাধ আর করবে না ৷

এরপর প্রতিবেশী শামলি জেলায়, গোহত্যায় অভিযুক্ত ১৮ জন দু’‌টি থানায় আত্মসমর্পণ করে। ঠিক একদিনের মধ্যে আরও এক দাগী অপরাধী হিমাংশ ওরফে হানি তাকে এনকাউন্টার না করার জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ফিরোজাবাদের সিরসাগঞ্জ থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দেয় ৷ উত্তর প্রদেশের এডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার দাবি করেছেন, পঞ্চাশ জন অপরাধী শুধু আত্মসমর্পণই করেনি, বরং অপরাধমূলক কাজ আর না করারও প্রতিশ্রুতি দিয়েছে৷ তিনি জানিয়েছেন, ১০ মার্চের পর থেকে এনকাউন্টারে দু' জন অপরাধীর মৃত্যু হয়েছে রাজ্যে ৷ আরও দশজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি এও জানিয়েছেন যে রাজ্যে আইন–শৃঙ্খলার উন্নতি হয়েছে। অপরাধীদের মনে ভয় ঢোকাতে সক্ষম হয়েছে সরকার। উত্তরপ্রদেশে কোনও ধরনের অপরাধ, মাফিয়া রাজ বরদাস্ত করা হবে না। পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ এবং নজরদারি করা হচ্ছে। এছাড়াও রাজ্যে ২০১৭ সাল থেকে কোনও রকমের সাম্প্রদায়িক হিংসা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+