ক্লান্তি–অনিদ্রার সমস্যা! কোভিড পরবর্তী কোন বিষয়ে জোর দেবেন, কী বলছেন বিশেষজ্ঞরা
ক্লান্তি–অনিদ্রার সমস্যা! কোভিড পরবর্তী কোন বিষয়ে জোর দেবেন, কী বলছেন বিশেষজ্ঞরা
করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পরও এই মারণ রোগের প্রভাব দীর্ঘকাল রোগীর শরীরকে বহন করে নিয়ে যেতে হবে, তা অনেক আগেই বেশ কিছু গবেষণায় তুলে ধরা হয়েছিল। এরই মধ্যে ব্রিটেনের নয়া স্ট্রেনের কোভিডও উদ্বেগ বাড়িয়েছে। চিনের এক গবেষণায় উঠে এসেছে যে হাসপাতালে চিকিৎসাধীন কোভিড–১৯ রোগীরা সুস্থ হওয়ার ৬ মাস পরও ক্লান্তি ও অনিদ্রার সমস্যা সহ বেশ কিছু করোনা পরবর্তী প্রভাব দেখা যায়।

১৭০০ রোগীর ওপর সমীক্ষা
করোনা ভাইরাসের আসল উৎসকেন্দ্র চিনের উহান শহরের ১৭০০ জনের বেশি রোগীর ওপর এই সমীক্ষা করে দেখা গিয়েছে যে ৭৬ শতাংশ রোগী সুস্থ হওয়ার কমপক্ষে একমাস পরও তাঁদের মধ্যে উপসর্গ দেখা দিচ্ছে। এই গবেষণার মাধ্যমে এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কোভিড-১৯-এ সুস্থ হয়ে ওঠার পরও করোনা ভাইরাসের প্রভাব তাঁদের শরীরে দীর্ঘ-মেয়াদি। প্রসঙ্গত, এই মারণ ভাইরাস বিশ্বজুড়ে ৯ কোটি মানুষের প্রাণ কেড়েছে।

কোভিড পরবর্তী উপসর্গ
শুক্রবার দ্য ল্যানসেটে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে যে কোভিড পরবর্তী উপসর্গ হিসাবে সবচেয়ে বেশি দেখা গিয়েছে ক্লান্তি ও অনিদ্রাজনিত সমস্যা। ৬৩ শতাংশ ও ২৬ শতাংশ রোগীদের মধ্যে সুস্থ হওয়ার ৬ মাস পর ক্লান্তি ও অনিদ্রা দেখা দিয়েছে। এই রোগের ফলে রোগীদের মধ্যে দীর্ঘ-মেয়াদি মানসিক অসুস্থতা, যেমন উদ্বেগ বা অবসাদও ২৩ শতাংশের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও তীব্রভাবে অসুস্থ রোগীদের এক্স-রেতে ধরা পড়েছে তাঁদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। চিন-জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালের চিকিৎসক ডাঃ বিন কাও জানিয়েছেন যে কোভিড-১৯ যেহেতু নতুন একটি রোগ তাই তাঁরা এখন এই রোগের দীর্ঘ-মেয়াদি প্রভাবকে বোঝার চেষ্টা করছেন। তিনি বলেন, 'আমাদের বিশ্লেষণ করা গবেষণা এটাই ইঙ্গিত করছে যে অধিকাংশ রোগী কোভিডে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও কমপক্ষে কিছু প্রভাব তাঁদের মধ্যে থেকেই যায় এবং তাঁদের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার ওপর মনোযোগ দিতে হবে। বিশেষ করে যাঁরা মারাত্মভাবে অসুস্থ হয়ে পড়েছিল এই মারণ রোগে।' তিনি এও জানিয়েছেন যে কোভিড-১৯ এর পরবর্তী প্রভাব সম্পর্কে বিরাট জনসংখ্যার ওপর গবেষণা করার পরই করোনার দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়ে জানা যাবে।

কোভিডের দীর্ঘ প্রভাব নিয়ে গবেষণা
'কোভিডের দীর্ঘ' প্রভাব নিয়ে গোটা বিশ্বজুড়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। আমেরিকার সিডিসি ক্লান্তি, নিঃশ্বাসের কষ্ট, সর্দি, জয়েন্টে ব্যাথা এবং বুকে ব্যাথা সহ বেশ কিছু দীর্ঘ-মেয়াদি প্রভাবের তালিকা তৈরি করেছে। এছাড়াও মানসিক সমস্যা হিসাবে উদ্বেগ, অবসাদ ও মাথা ব্যাথার মতো উপসর্গগুলিও বেশ সাধারণ। সিডিসি বলেছে, 'কোভিড-১৯ রোগে সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ রোগী স্বাভাবিক স্বাস্থ্যে ফিরে আসার পরও কিছু রোগীর মধ্যে একসপ্তাহ পর বা একমাস পরও উপসর্গ লক্ষ্য করা যায়। এমনকী হাসপাতালে ভর্তি না হওয়া ও হাল্কা উপসর্গ রয়েছে রোগীদের মধ্যেও দেরি করে এই লক্ষণগুলি দেখা দতে পারে।'

১২ সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ
ব্রিটিশ মেডিক্যাল জার্নালে অগাস্টে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ১০ শতাংশ রোগীর ১২ সপ্তাহের বেশি সময় ধরে দীর্ঘকালিন অসুস্থতায় ভুগেছেন। তবে চিনের গবেষণায় দীর্ঘকালীন প্রভাব স্পষ্টভাবে ধরা পড়েছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications