ফাস্ট্যাগের কারণে টোল প্লাজায় অপেক্ষা করতে হচ্ছে আরও বেশি!

ফাস্ট্যাগের কারণে টোল প্লাজায় অপেক্ষা করতে হচ্ছে আরও বেশি!

ফাস্ট্যাগের কারণে আরও বেশি অপেক্ষা করতে হচ্ছে টোল প্লাজায়। এমনই অভিযোগ উঠেছে নতুন এই পদ্ধতির কারণে। নতুন এই প্রযুক্তির থেকে কর বাবদ আয় হচ্ছে ৬০ শতাংশ। তবে এই প্রযুক্তি চালু হওয়ার পর অপেক্ষার সময় ২৯ শতাংশ সময় বেড়ে গিয়েছে।

ফাস্ট্যাগের স্টিকার জোগাড় করেনি অনেকে

ফাস্ট্যাগের স্টিকার জোগাড় করেনি অনেকে

ফাস্ট্যাগের স্টিকার জোগাড় করতে পারেননি অনেকে। এই কারণেই বারবার পিছিয়ে গিয়েছে পুরোপুরি ভাবে ফাস্ট্যাগের এই প্রযুক্তি। এর আগে ১৫ ডিসেম্বর জানিয়ে দেওয়া হয় ফাস্ট্যাগের বাধ্যতামূলক করার সময়সীমা বাড়ানোর বিষয়টি। কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ১৫ ডিসেম্বর, অর্থাৎ আজ থেকেই দেশব্যপী বাধ্যতামূলক করা হবে ফাস্ট্যাগ। প্রথমে এটি ১ ডিসেম্বর করার কথা থাকলে তারিখ পিছিয়ে ১৫ ডিসেম্বর করা হয়৷ এখন সেটিও পিছিয়ে দেওয়া হল পরের বছর। টোল প্লাজাগুলিতে যানজট দূর করতে ও নগদহীন টাকা প্রদানের মাধ্যমে দেশব্যাপী বৈদ্যুতিন টোল সংগ্রহ পরিষেবা শুরু করতেই এই ফাস্ট্যাগ৷

পিছিয়ে যাচ্ছে বাধ্যতামূলকের সময়সীমা

পিছিয়ে যাচ্ছে বাধ্যতামূলকের সময়সীমা

জানা গিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কেন্দ্রের থেকে এই মর্মে ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করা হয়। তারা কেন্দ্রকে জানয় যে তাদের কাছে স্টিকারে ব্যবহৃত হওয়ার চিপটির ঘাটতি দেখা দিয়েছে। তাই সবাইকে এখনই সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ৪৫ দিনের স্থানে ৩০ দিন বাড়ানো হল এই সময়সীমা। নতুন বিজ্ঞপ্তিতে বলে হয়েছে যে ১৫ জানুয়ারি থেকে বাধ্যতামূলক করা হবে নতুন এই স্টিকারটিকে। তবে এখনও তা বাধ্যতামূলক করা হয়নি।

ফাস্ট্যাগ কী?

ফাস্ট্যাগ কী?

গাড়ির উইন্ড স্ক্রিনে ফাস্ট্যাগ স্টিকার সাঁটা থাকলে সেটির কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টোল বাবদ টাকা কেটে নেওয়া হবে৷ ফলে নগদে লেনদেন হবে না। এর জেরে সময় বাঁচবে ও যানজট কমবে টোল প্লাজ়াগুলিতে৷ ফাস্ট-ট্যাগ স্টিকারগুলি প্রিপেইড রিচার্জ করতে হবে গাড়ির মালিকদের৷ রিচার্জ করার ক্ষেত্রে ইউপিআই সুবিধা নেওয়া যাবে। গাড়ির মালিকরা ১০ শতাংশ ক্যাশব্যাকও পেতে পারেন৷ একটি ফাস্ট্যাগের মেয়াদ পাঁচ বছর। প্রয়োজনমতো প্রিপেইড রিচার্জ করলেই অনলাইনে টোল দিতে পারবেন চালকরা। তবে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িগুলি এই ট্যাগের আওতার বাইরে রাখা হচ্ছে। ট্যাগ নির্দিষ্ট সময় অন্তর পুনর্নবীকরণ প্রয়োজন। পুনর্নবীকরণের সময়সীমা এক বছর।

নয়া ব্যবস্থা মসৃণ করতে তৎপর কতৃপক্ষ

নয়া ব্যবস্থা মসৃণ করতে তৎপর কতৃপক্ষ

নয়া ব্যবস্থায় এনইটিসি-র আওতায় থাকা জাতীয় সড়কগুলিতে আরএফআইডি-নির্ভর ফাস্ট্যাগ মারফত টোল আদায় করা হবে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অনলাইনে ফাস্ট্যাগ বিক্রির জন্য অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছে। এছাড়া টোলপ্লাজাগুলিতেও বিক্রি করা হচ্ছে এই স্টিকার। এই নয়া ব্যবস্থা মসৃণ ভাবে যাতে চালু করা যায় তারজন্য প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বন করা হচ্ছে৷ গাড়ির মালিকদের ফাস্ট্যাগ ব্যবহার করার জন্যও সচেতন এবং উৎসাহিত করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+