কৃষি ঋণ মকুবের আবেদনে মোবাইলে চাষিরা পাচ্ছেন ‘ক্যান্ডি ক্র্যাশ’ খেলার আমন্ত্রণ!

কৃষি ঋণ মকুবের আবেদনে চাষিরা পাচ্ছেন ‘ক্যান্ডি ক্র্যাশ’ খেলার আমন্ত্রণ!

কৃষি ঋণ মকুব সংক্রান্ত তথ্য জানতে চেয়ে আবেদন করলে মিলছে মোবাইলে ক্যান্ডি ক্র্যাশ ভিডিও গেম খেলার আমন্ত্রণ। এই তাজ্জব ঘটনায় হতবাক মহারাষ্ট্রের কৃষকেরা।

সাসপেন্ড এক সরকারি আধিকারিক

সাসপেন্ড এক সরকারি আধিকারিক

সূত্রের খবর কৃষি ঋণ সংক্রান্ত তথ্য বা আবেদনের জন্য সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করলে কৃষকদের মোবাইলে ওই ভিডিও গেম খেলার আমন্ত্রণ আসছে। এই ঘটনার কথা চাউর হতে নড়ে চড়ে বসে সরকার। "অবহেলা ও দায়িত্বজ্ঞানহীন আচরণের" ইতিমধ্যেই এক কর্মকর্তাকে সাসপেন্ডও করা হয়েছে সরকারের তরফে।

সমবায় সমিতির নিবন্ধক পদে আসীন ছিলেন ওই আধিকারিক

সমবায় সমিতির নিবন্ধক পদে আসীন ছিলেন ওই আধিকারিক

সতীশ সোনি নামে ওই সরকারি আধিকারিকের গাফিলতিতেই এহেন ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে তিনি সরকারের সহযোগিতা কমিশনার এবং সমবায় সমিতির নিবন্ধক পদে আসীন ছিলেন বলে জানা যাচ্ছে। কৃষি বিভাগ কর্তৃক পাঠানো একটি টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক খুললেই মিলছে ক্যান্ডি ক্র্যাশের ওই আমন্ত্রণ।

পাশাপাশি সরকারি অন্তর্তদন্তে আরও দেখা গেছে সোনি নামের ওই আধিকারিক চলতি মাসের সাত তারিখ কৃষি ঋণ সংক্রান্ত এই যাবতীয় তথ্য ও এই লিঙ্কটি কৃষি বিভাগের কমিশনারকে পাঠাবেন বলে দুটো চিঠিও প্রস্তুত করেছিলেন।

 শিবসেনা সরকারের কৃষি ঋণ প্রকল্পেই অদ্ভুত ঘটনা !

শিবসেনা সরকারের কৃষি ঋণ প্রকল্পেই অদ্ভুত ঘটনা !

বুধবার পাওয়া একটি সরকারি বিবৃতি থেকে জানা যাচ্ছে গত বছরে মহাত্মা জ্যোতিরাও ফুলে প্রকল্পে এই কৃষি ঋণের সূচনা করে তদানন্তীন শিবেসেনা সরকার। সম্প্রতি এই প্রকল্পেই কৃষকদের কাছে পাঠানো ঋণ মকুবের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ভিডিও টিউটোরিয়ালের বদলে কৃষদের কাছে আসে ওই ভিডিও গেমের টিউটোরিয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+