শর্তসাপেক্ষ কৃষি আইনকে সমর্থন, তোমরের সঙ্গে কৃষকদের আলোচনা ঘিরে জল্পনা

কৃষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এই নিয়ে ২৮ দিনে পড়ল কৃষকদের আন্দোলন। এর মধ্যে কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠগনগুলির একাধিক বৈঠক হয়েছে। কিন্তু কোনও রফাসূত্র মেলেনি। কেন্দ্র আইন সংশোধনের প্রস্তাব দিলে কৃষকেরা আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছে।

শর্তসাপেক্ষ কৃষি আইনকে সমর্থন করতে পারে

শর্তসাপেক্ষ কৃষি আইনকে সমর্থন করতে পারে

এই পরিস্থিতিতে আজ বিকেলে ফের কৃষকদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কৃষক সংগঠনগুলি শর্তসাপেক্ষ কৃষি আইনকে সমর্থন করতে পারে বলে সূত্রের খবর। এর আগে মঙ্গলবারও কৃষকদের দুটি গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় কৃষমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

কৃষক নেতাদের অধিকাংশের অভিযোগ ...

কৃষক নেতাদের অধিকাংশের অভিযোগ ...

এদিকে পাঞ্জাবের কৃষক নেতাদের অধিকাংশের অভিযোগ করেছেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি আইনগুলির পক্ষে প্রচার করছেন। তিনি আলোচনায় বসার আবেদন জানাচ্ছেন বটে, কিন্তু কৃষি আইন বাতিল করার কথা বলছেন না। এদিকে কৃষি আইনের বিরুদ্ধে কংগ্রেস সাংসদরা দেশ জুড়ে দুই কোটি সই সংগ্রহ করেছেন। সেই স্বাক্ষর সম্বলিত কাগজটি রাহুল তুলে দেবেন রাষ্ট্রপতির হাতে।

কৃষক গোষ্ঠীর সঙ্গে কথা বলেন নরেন্দ্র সিং তোমর

কৃষক গোষ্ঠীর সঙ্গে কথা বলেন নরেন্দ্র সিং তোমর

এর আগে মঙ্গলবার দুই কৃষক গোষ্ঠীর সঙ্গে কথা বলেন নরেন্দ্র সিং তোমর। এর পর তিনি বলেছিলেন, 'বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিরা আমাকে জানিয়েছেন যে কৃষক আইন ভালো এবং কৃষকদের স্বার্থেই এই কৃষি আইন। তাঁরা সরকারকে আইন সংশোধন না করার আবেদন জানিয়েছেন।'

নরেন্দ্র সিং তোমর আশাবাদী

নরেন্দ্র সিং তোমর আশাবাদী

কেন্দ্রীয় কৃষমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আরও বলেন, 'আমি আশাবাদী, আন্দোলনকারী কৃষকদের তাড়াতাড়ি কথা বলে আলোচনার জন্য এগিয়ে আসবেন। আমরা সমাধান পেতে সক্ষম হব বলে আশা করছি।' এই আবহে আজকের বৈঠকে সমস্যার কোনও সমাধান হয় কি না এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+