রাজধানীতে হচ্ছে চাক্কা জ্যাম, আঁচ পৌঁছাবে গোটা দেশে! আন্দোলনের আবহেই নয়া বার্তা রাকেশ টিকাইতের

রাজধানীতে হচ্ছে চাক্কা জ্যাম, আঁচ পৌঁছাবে গোটা দেশে! আন্দোলনের আবহেই নয়া বার্তা রাকেশ টিকাইতের

এখনও কাটেনি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডের রেশ। প্রায় উষ্কানি, হামলা, দেশদ্রোহিতা সহ একাধিক অভিযোগের খাঁড়া ঝুলছে ৪০ জন কৃষক নেতার নামে। এদিকে আন্দোলনের আবহেই এবার ৬ ফেব্রুয়ারি চাক্কা জ্যাম নিয়ে বড় ঘোষণা করতে দেখা গেল ভারতীয় কিষাণ ইউনিয়ন বা বিকেইউ-র নেতা রাকেশ টিকাইতকে। সূত্রের খবর ৬ ফেব্রুয়ারি ৩ ঘণ্টার চাক্কা জ্যামের সিদ্ধান্ত নিয়েছে কৃষক সংগঠনগুলি। তবে প্রতিবাদের রাস্তা থেকে বাদ রাখা হয়েছে দিল্লিকে।

রাজধানীতে হচ্ছে চাক্কা জ্যাম, আঁচ পৌঁছাবে গোটা দেশে! আন্দোলনের আবহেই নয়া বার্তা রাকেশ টিকাইতের

চাক্কা জ্যাম কর্মসূচি প্রসঙ্গে বৃহষ্পতিবার রাকেশ টিকাইত আরও বলেন, 'এই কর্মসূচিতে যাঁরা রাস্তায় আটকে পড়বেন, তাঁদের খাবার ও জল দেওয়া হবে। আমরা সকলকে বলব, সরকার আমাদের সঙ্গে কী করছে।’ এদিকে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল থেকে হিংসা ছড়িয়েছিল। এমতাবস্থায় সরকারের প্রধান চিন্তা এখন শনিবারে কৃষকদের ডাকা চাক্কা জ্যাম কর্মসূচি। ৬ ফেব্রুয়ারি কৃষকদের ওই প্রতিবাদ কর্মসূচির কথা মাথায় রেখে এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিশেষ আলোচনা হয় বলেও শোনা যাচ্ছে।

সূত্রের খবর, মূলত দিল্লি ও সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে নতুন করে অবনতি না হয় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতেই এদিন আলোচনায় বসে সরকার। এমতাবস্থায় কৃষক নেতাদের এহেন সিদ্ধান্তে যে কেন্দ্র বেশ খানিকটা হাফ ছেড়ে বাঁচবে তা বলাই বাহুল্য। অন্যদিকে চাক্কা জ্যাম-এর দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের তরফে ঠিক কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে, তাও প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+