কৃষি বিল ২০২০ নিয়ে কিভাবে মোদী ক্যাম্পকে চমকে দিল বিজেডি! পট্টনয়াক শিবির মেপে কোন দান চালল

বহুবার সংসদে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র তরফে আনা বহু বিলকে সমর্থন করে বিরোধীদের চমকে দিয়েছে ওড়িশার নবীন পট্টনায়কের দল বিজেডি। সিএএ সহ বহুবিলের ক্ষেত্রে এমনটা হয়েছে। 'এনডিএ ব্যাকার' হিসাবে খ্যাত এই দল এবার চমকে দিল খোদ এনডিএকে। প্রসঙ্গ অবশ্যই কৃষি বিল ২০২০।

 বিজেডির চাল

বিজেডির চাল

অত্যন্ত মেপে নেওয়া স্টান্সে কৃষি বিল নিয়ে এগিয়েছে ওড়িশার নবীন পট্টনায়কের দল। লোকসভায় এই বিলের সমর্থনে দেখা যায়নি বিজু জনতা দলকে। অথচ দুটি বিলকে স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়ে দেওয়ার ডাক দিয়ে একটি ভারসাম্যের জায়গা ধরে রেখেছে দল। যা নিঃসন্দেহে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রাসঙ্গিক পদক্ষেপ।

সংসদ ও বিজেডির পদক্ষেপ

সংসদ ও বিজেডির পদক্ষেপ

আগে বহুবার সংসদে বহু প্রসঙ্গে মোদী ক্য়াম্পের এনডিএকে সমর্থনেক হাত বাড়িয়ে দিয়েছিল বিজেডি। সদ্য রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদে ভোটাভুটির সময়ও খানিকটা গড়রাজির জায়গা থেকেও এডিএর সমর্থনে দাঁড়ায় বিজেডি। তবে নীতীশ কুমারের ২ বার পর পর ফোনের পরই নবীন ব্রিগেড এই পদক্ষেপ নেয়। তবে কৃষি বিলের ক্ষেত্রে কার্যত অবস্থান পাল্টে এনডিকে চমকে দিয়েছে বিজেডি।

বিজেডির অবস্থান ও কৃষি বিল

বিজেডির অবস্থান ও কৃষি বিল

কৃষি বিল নিয়ে বিজেডির দাবি, কৃষি ক্ষেত্রে বড় একটি বিপ্লবের প্রয়োজন দেশে। যে দুটি বিল সরকার পেশ করে, দাবি করছে যে এটি কৃষির ইকোসিস্টেম বদলে দেবে, তা উদ্দেশ্য হিসাবে ভালো। কিন্তু বাস্তবে কী হবে , তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে বিজেডি এনডির আনা প্রস্তাব নিয়ে নিজের পুরনো অবস্থান থেকে ধীরে ধীরে সরছে।

 ঘুঁটি মেপে সাজাচ্ছে বিজেডি

ঘুঁটি মেপে সাজাচ্ছে বিজেডি

উল্লেখ্য়, কৃষি বিল ইস্যুতে বিজেডি ক্রমাগত বিলের কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করছে।তাদের দাবি, বিলটি বড় ব্যবসায়ীদের সুবিধা যদি নিশ্চিত করে, তাহলে কয়েকটি নীতির অদলবদল করতে হবে বিলে। এদিকে, বিশেষজ্ঞদের মতে, লোকসভায় বিজেপির নেতৃত্বে থাকা এনডিএর পক্ষে এই কৃষি বিল নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছিল সহজেই। তবে, রাজ্যসভায় বিজেডি ছাড়া এগিয়ে যেতে পারবে না এনডিএ। রাজ্যসভায় বিজেডির কণ্ঠ এনডিএর কাছে প্রাসঙ্গিক হবে।

কেন মেপে খেলছে বিজেডি?

কেন মেপে খেলছে বিজেডি?

মূলত , পশ্চিমের রাজ্যগুলিতে কৃষিকে কেন্দ্র করে ভোটব্যাঙ্ক ও নির্বাচনের বড় কিছু বিষয় নির্ভর করে। গত লোকসভা নির্বাচনে নবীন সরকার কৃষকদের প্রতিবাদের শিকার হয়েই আসন খুইয়েছে প্রচুর। যে জায়গাটি দখল করে নিয়েছিল বিজেপি। ফলে আর কোনও মতেই নিজের পোক্ত জায়গা ছাড়তে রাজি নয় নবীন সরকার। আর সেই অবস্থান থেকেই কৃষি বিল নিয়ে এনডিএর পাশে নেই বিজেডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+