'Rescue Flights Form India', গুগল লিঙ্কে পাওয়া যাচ্ছে, সত্যিটা জানিয়ে সতর্ক করল কেন্দ্র
করোনা সংক্রমণের মধ্যে ভুয়ো খবর মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে সরকারের। বিদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার নিয়েও ভুয়ো খবর ছড়াতে শুরু করেছে।
করোনা সংক্রমণের মধ্যে ভুয়ো খবর মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে সরকারের। বিদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার নিয়েও ভুয়ো খবর ছড়াতে শুরু করেছে। গুগলে Rescue flights form India নামে একটি ফর্ম ছড়িয়ে পড়েছে। যেটা একেবারিই ভুয়ো বলে সতর্ক করল কেন্দ্র। বিদেশে আটকে থাকা ভারতীয়দের এরকম কোনও ফর্ম পূরণ করতে হচ্ছে না বলে জানানো হয়েছে।

ভারতীয়দের উদ্ধারের সিদ্ধান্ত জানানোর পরেই এই ধরনের ফর্ম অনলাইনে ভাইরাল হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তারপরেই কেন্দ্রের তরফে টুইট করো জানানো হয় সরকার এরকম কোনও আবেদনের ফর্ম প্রকাশ করেনি। একমাত্র দূতাবাসের লিঙ্কে যে তথ্য দিতে হচ্ছে সেটাই সত্যি বলে জানানো হয়েছে।
৭ থেকে ১৩ মে পর্যন্ত প্রায় ১৩টি দেেশ আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে কাজ শুরু করছে কেন্দ্রে। ৬৪টি বিমানের সাহায্যে এয়ারলিফট করা হবে তাঁদের। তবে করোনা উপসর্গ নেই এমন ব্যক্তিরাই বিমানে বা জাহাজে ঠাঁই পাবেন বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিজেদের টিকিট কেটে বিমানে চাপতে হবে। সরকার কোনও রকম টাকা দেবে না।












Click it and Unblock the Notifications