বড়সড় স্টক মার্কেট লসের মুখে ফেসবুক, বিশ্ব সেরা দশ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন জুকারবার্গ

বড়সড় স্টক মার্কেট লসের মুখে ফেসবুক, বিশ্ব সেরা দশ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন জুকারবার্গ

করোনার মৃত্যু এবং একাধিক সোশ্যাল অ্যাপের দৌলতে প্রায় ১০ লক্ষ ব্যবহারকারীকে হারিয়েছে ফেসবুক। যার দরুণ গত বছরের তুলনায় ৮ শতাংশ কম লাভ করেছে ফেসবুক৷ এই তথ্য সামনে আসতেই ফেসবুকের মূল সংস্থা মেটার শেয়ার বাজার দর ২৬ শতাংশ পড়েছে৷ ভারতীয় মূদ্রায় যার দাম প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা৷

২৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি!

২৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি!

কিছু মাস আগের ঘটনা। ফেসবুকের অভিভাবক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছিল মেটা। সংস্থার হর্তাকর্তাদের আশা ছিল, নতুন উদ্যমে যথেষ্ট ভাল ব্যবসা করবে 'নেটা'। তবে এবার বড়সড় ক্ষতির সম্মুখীন মার্ক জুকারবার্গের সংস্থাটি। বৃহস্পতিবার প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলার কমল সংস্থাটির স্টক মার্কেট প্রাইস। কোনও মার্কিন সংস্থার নিরিখে এটি রেকর্ড ক্ষতি।

১৮ বছরে এই প্রথম এরকম ধাক্কা ফেসবুকের!

১৮ বছরে এই প্রথম এরকম ধাক্কা ফেসবুকের!

সময়টা সত্যিই মোটেও ভাল যাচ্ছে না 'মেটা'র। সাম্প্রতিক পরিসংখ্যান দেখে মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা। ফলত যা হওয়ার তাই। ২৬.৪ শতাংশ শেয়ার পড়ে গিয়েছে সংস্থাটির। শুধু তাই নয়। ফেসবুকের ১৮ বছরের ইতিহাসে এই প্রথম প্রাত্যহিক ব্যবহারকারীর সংখ্যা কমে গিয়েছে। যথারীতি প্রভাব পড়েছে সংস্থার প্রভাব মার্ক জুকারবার্গের ওপরও। এই ঘটনার ফলে তাঁর সম্পত্তিও কমেছে প্রায় ৩১ বিলিয়ন ডলার৷ তবে এই ক্ষতির ফলে যে একেবারে ধনীদের তালিকা থেকেই বেরিয়ে গিয়েছেন মার্ক, তেমনটা নয়। এখনও তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ তথ্য অনুযায়ী এখনও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তিনি৷

কী বলছে মেটা?

কী বলছে মেটা?

মেটার তরফ থেকে জানানো হয়েছে ফেসবুকের গড় দৈনিক ব্যবহারকারীর সংখ্যা গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর অবধি ১.৯২৯ বিলিয়ন কমেছে। প্রতি তিনমাস ধরে এই হিসেব রাখে সংস্থাটি। আর এই পরিসংখ্যানেই সিঁদুরে মেঘ দেখছেন মেটার কর্তারা৷ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। আত্মপ্রকাশ করার পর থেকে এভাবে ব্যবহারকারী সংখ্যা কমেনি কোনওদিন।

বিজ্ঞাপন দাতারাও মুখ ফেরাচ্ছেন!

বিজ্ঞাপন দাতারাও মুখ ফেরাচ্ছেন!

যে সমস্ত সংস্থা বিজ্ঞাপন দেয় তাঁরাও অন্যান্য সাইটের দিকে ঝুঁকছেন। ফেসবুকে বিনিয়োগের পরিমাণ কম করে টিকটক, ইউটিউবে টাকা ঢালছেন তাঁরা। মার্ক জুকারবার্গের জানান, বিশেষত নবীন প্রজন্মের ব্যবহারকারীরা ফেসবুক ছেড়ে অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দিকে ঝুঁকছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+