ট্যাঙ্কের উপর উঠে পুলিশের সামনেই আত্মঘাতী রাজ্যের প্রাক্তন মন্ত্রী! কারণ চমকে দেওয়ার মতো
আত্মহত্যা করলেন উত্তরাখন্ড রোডওয়েজ ইউনিয়ন নেতা এবং রাজ্য সরকারের প্রাক্তনমন্ত্রী। মাথায় গুলি করে আত্মঘাতী হলেন রাজেন্দ্র বাহুগুনা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে
আত্মহত্যা করলেন উত্তরাখন্ড রোডওয়েজ ইউনিয়ন নেতা এবং রাজ্য সরকারের প্রাক্তনমন্ত্রী। মাথায় গুলি করে আত্মঘাতী হলেন রাজেন্দ্র বাহুগুনা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুরো ঘটনাই পারিবারিক বলে দাবি পুলিশের।

সম্প্রতি বউ মা রাজেন্দ্র বাহুগুনা'র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন। আর এরপর থেকেই নানা ভাবে মানসিক চাপ তৈরি হয়। আর সেই চাপ থেকেই রাজেন্দ্র ঘরের পাসেই তৈরি ট্যাঙ্কের উপর উঠে পড়ে। কিন্তু পুলিশ এবং আশেপাশের লোকজন তাঁকে অনেকবার বীঝানোর চেষ্টা করেন। কিন্তু কারোর কথাই কর্ণপাত করেননি বলে অভিযোগ। আর এরপরেই নিজেকে গুলি করে রাজেন্দ্র বাহুগুনা আত্মঘাতী হন বলে জানা যাচ্ছে।
প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, সম্প্রতি প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন তাঁর পুত্রবধু। আর সেই অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলাও হয়। আর এরপর থেকেই মানসিক চাপ ছিল বলেই দাবি পরিবারের। তবে আত্মঘাতী হওয়ার আগে পুলিশের জরুরি নম্বরে ফোন করেন রাজেন্দ্র বহুগুনা। মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যায় পুলিশের বিশাল একটা দল। এমনকি যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু তাঁর আগেই বন্দুক দিয়ে নিজেকে গুলি করেন প্রাক্তন মন্ত্রী।
আর এই ঘটনার পরেই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, পুত্রবধূ তাঁর বিরুদ্ধে নাতনির সঙ্গে খারাপ আচরণের অভিযোগ এনেছিলেন, যার কারণে বহুগুনা রীতিমত দুঃখিত ছিলেন বলে দাবি। আর এই ঘটনা নিয়েই পরিবারের মধ্যে অশান্তি চলছিল বলে দাবি পুলিশের। এমনকি তাঁর ছেলের সঙ্গে বউমার এই ঘটনা নিয়ে অশান্তি চলছিল বলেও দাবি তদন্তকারীদের।
তবে এই ঘটনার পরেই প্রাক্তন মন্ত্রীর ছেলে তাঁর বউয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। আত্মহত্যায় উৎসাহ দেওয়া সহ একাধিক বিষয়কে উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার পরেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন পরেই উত্তরাখন্ড রোডওয়েজ সহ বিভিন্ন বিভিন্ন পদ থেকে ইস্তফা নেওয়ার কথা ছিল। আর এর মধ্যেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাক্তন মন্ত্রীর অনুগামীদের মধ্যেও শোকের ছায়া। ঘটনায় দলের মধ্যেও একটয়া অস্বস্তি তৈরি হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications