প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর
দীর্ঘ কোমায় থাকার পর এদিন জীবনাবসান হয় ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের। এদিন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এই খবর টুইট করে জানিয়েছেন। উল্লেখ্য, বহুদিন ধরেই দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট জনিত সমস্যার জেরে একটি অপরেশন হয়েছিল। তারপর থেকেই অসুস্থতা ছিল। প্রসঙ্গত, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রণব মুখোপাধ্যায় করোনা পজিটিভ বলেও জানা গিয়েছে। এদিন তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে বলে খবর ছিল।বীরভূমের ভূমিপুত্র এই রাজনীতিবিদের রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল কংগ্রেসের হাত ধরে। ধীরে ধীরে সেই রাস্তায় ভারতীয় রাজনীতির একাধিক যুগ দেখেছেন বাংলার এই প্রবীণ রাজনৈতিক ব্য়ক্তিত্ব।
বীরভূমের কীর্ণাহারের কাছই মিরাটি গ্রাম। গ্রামে মুখোপাধ্যায় বাড়ির পুজো অনেক পুরোন। বাড়ির সদস্য কামদাকিঙ্কর মুখপাধ্যায় বহু বছর স্বাধীনতা সংগ্রামের জন্য লড়েছেন। জেলবন্দি ছিলেন দশ বছর। সেই কামদাকিঙ্করের ছেলেই প্রণব মুখোপাধ্যায়। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর যাঁর জন্ম।












Click it and Unblock the Notifications