বিজেপিতে যোগ দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর ছেলে Anil Antony-এর

Anil Antony Joins BJP: গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে বিজেপিতে যোগ দিলেন অনিল অ্যান্টনি। যিনি কিনা প্রাক্তন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্তী এ কে এন্টনির ছেলে। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন কংগ্রেস নেতার ছেলে।

বিজেপিতে যোগ প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর ছেলে Anil Antony-এর

অনিল অ্যান্টনির বিজেপিতে যোগ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কেরল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার টিমের দায়িত্বে ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতার ছেলে। আজ বৃহস্পতিবার যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়ে ছাড়াও ছিলেন বি মুরলিধরণ, কেরল বিজেপির শীর্ষ নেতৃত্ব।

বিজেপিতে যোগ দেওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে শোনা যায়। অনিল বলেন, প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন তাতে আমাদের মতো যুব সম্প্রদায়কে এগিয়ে আসা উচিৎ। এমনকি উন্নয়নে শামিল হতেই বিজেপিতে যোগ বলেও জানিয়েছেন অনিল অ্যান্টনি।

কংগ্রেসকে আক্রমণ করে অনিল বলেন, কংগ্রেসের একাধিক নেতা মনে করেন নিজেদেরম পরিবারকে রক্ষা করাটাই নাকি ধর্ম। কিন্তু আমি বিশ্বাস করি জাতিকে রক্ষা করাই আমার ধর্ম। শুধু তাই নয়, বিশ্ব প্ল্যাটফর্মে ভারতকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী মোদীর একটি দৃষ্টিভঙ্গি রয়েছে বলেও দাবি কংগ্রেস নেতার পুত্র।

অন্যদিকে কেন্দ্রীয়মন্ত্রী পীযুষ গোয়েল বলেন, এক কে অ্যান্টনি একজন বহুমুখী ব্যক্তিত্ব। এমনকি তাঁর কাছে আমি নানা ভাবে প্রভাবিত হয়েছি বলেও দাবি কেন্দ্রীয়মন্ত্রীর। তবে অনিল বিজেপিতে একাধিক সক্রিয় ভূমিকায় দেখা যাবে বলে তাঁর।

এমনকি কেরলের বুকে বিজেপিকে আরও শক্তিশালী করতেও অনিল কাজ করবে বলেও জানিয়েছেন পীযুষ গোয়েলকে। বলে রাখা প্রয়োজন, ২০০২ সালে গুজরাতের দাঙ্গা এবং নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র তৈরি করে। আর তা ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়। আর সেই সময়ে মোদীর পাশে দাঁড়িয়ে কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন অনিল। দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলে কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন তিনি।

বলে রাখা প্রয়োজন, অনিল অ্যান্টনি কংগ্রস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী একে আন্টনির ছেলে। এমনকি একটা সময়ে একে অ্যাণ্টনি কেরলের মুখ্যমন্ত্রী হিসাবেও কাজ করেছেন। একেবারে আদ্যপান্ত কংগ্রেসি একটি পরিবার। আর সেখানেও ঢুকে পড়ল বিজেপি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যদিও এই বিষয়ে কংগ্রেসের তরফে কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে অনিল অ্যান্টনির বিজেপি যোগের পরেই কেরলে তাঁর অনুগামীদের বিজেপির পতাকা হাতে নিয়ে কার্যত উৎসব করতে দেখা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+