‘মোদী আমেরিকার অর্থনীতি অনুসারী! ব্রাজিল হতে বেশি সময় লাগবে না ভারতের’

দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন নেতা তথা সঙ্ঘের প্রাক্তন প্রচারক। মোদীকে দিলেন প্রয়োজনীয় পরামর্শ।

দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন নেতা তথা সঙ্ঘের প্রাক্তন প্রচারক। বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক গোবিন্দাচার্য মোদীকে খোঁচা দিয়ে বলেন, যে পথে চলছে দেশ, তাতে তার ব্রাজিলে পরিণত হতে বেশি সময় লাগবে না। এই মর্মে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কয়েকটি পরামর্শ দেন।

‘মোদী আমেরিকার অর্থনীতি অনুসারী! ব্রাজিল হয়ে যাবে ভারত’

অর্থনৈতিক মন্দা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রবীণ এই নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশ্চাত্য দেশের অর্থনীতি অনুসরণ করে চলছে। তার ফলেই তিনি গভীর বিপাকে পড়ছেন। তিনি বলেন, আমরা যদি আমেরিকার অর্থনীতি অনুসরণ করি, অচিরেই আমরা ব্রাজিলে পরিণত হব। দেশের অর্থনৈতিক উদারনীতির সমীক্ষা করা জরুরি।

তাঁর মতে, দেশে ৩০ বছর আগে উদার অর্থনীতি চালু হয়েছিল। বর্তমানে সেই নীতির পর্যালোচনা করার সময় এসেছে। আমাদের প্রধানমন্ত্রী আবার পাশ্চাত্য দেশকে অনুসরণ করে চলছেন। তাই পাশ্চাত্য প্রেম ছেড়ে অবিলম্বে দেশের অর্থনীতির পর্যালোচনা করা উচিত। দেশের উদারনীতির সমীক্ষা জরুরি হয়ে পড়েছে।

তিনি মনে করেন, ভারতের অর্থনীতি ঘরোয়া উৎপাদন ও ব্যয় নির্ভর হওয়া উচিত। ভোগ্যপণ্যের বিক্রি ও জিডিপির ওঠানামার পরিবর্তেন প্রান্তিক ব্যক্তির অধিকার ও স্বার্থরক্ষা করা দরকার। প্রকৃতির রক্ষণাবেক্ষণকেই উন্নয়নের মাপকাঠি হিসেবে দেখা উচিত বলে তিনি মনে করেন। সেই মর্মেই তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন, কৃষিজ শিল্পে বেশি নজর দেওয়া দরকার।

এদিকে বাংলায় এনআরসির জিগির তোলা নিয়ে বিজেপিকে একহাত নেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্যেই যে বিজেপি এনআরসির জিগির তুলছে, তা নিয়ে মত ব্যক্ত করেন আরএসএসের প্রাক্তন প্রচারক কে এন গোবিন্দাচার্য। গোবিন্দাচার্যের মুখের এই বাণী অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। তিনি এদিন সাফ করে দেন, বিজেপি রাজনৈতিক প্রচারের স্বার্থেই এনআরসির জিগির তুলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+