করোনা আবহে রাজধানী দিল্লিতে ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা
ভকরোনা সংকটের মধ্যে রাজধানীতে নতুন আতঙ্কে। সন্ধেবেলা হঠাৎ করে কেঁপে উঠল রাজধানী দিল্লি। কম্পন অনুভূত হয়েছে দিল্লি এনসিআরেও।
করোনা সংকটের মধ্যে রাজধানীতে নতুন আতঙ্কে। রাত ৯টা ৮ মিনিটে হঠাৎ করে কেঁপে উঠল রাজধানী দিল্লি। কম্পন অনুভূত হয়েছে দিল্লি এনসিআরেও। গত ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার দিল্লিতে ভূমিকম্প অনুভূত হল। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। ভূমিকম্পের উৎস্যস্থল ছিল হরিয়ানার রোহতক। এর দুদিন আগে একবার কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে। কম্পন অনুভূত হয়েছে ফরিদাবাদেও। কয়েকদিন আগেই মণিপুর এবং উত্তর পূর্বের অসম, মেঘালয়, মিজোরামেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।
এর আগে হিমাচল প্রদেশের চাম্পায়। সপ্তাহে কয়েকবার কম্পন অনুভূত হয়। আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার বাসিন্দারা। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। হতাহতেরও খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications