‌নিখরচায় ফোন–ইন্টারনেটের ওপর রাশ টানল ট্রাই, আর্থিক সঙ্কট কাটাতে সিদ্ধান্ত

‌নিখরচায় ফোন–ইন্টারনেটের ওপর রাশ টানল ট্রাই, আর্থিক সঙ্কট কাটাতে সিদ্ধান্ত

মোবাইল পরিষেবায় তীব্র মাসুল যুদ্ধের জেরে আর্থিক সঙ্কটের অভিযোগ তুলেছিল টেলিকম শিল্পের একাংশ। শেষমেশ সব সংস্থা মাসুল বাড়ালেও, ন্যূনতম মাসুল হার বেঁধে দেওয়ার দাবি তুলেছিল দুই–একটি সংস্থা। তা নিয়ে এই শিল্প মহলে দ্বিমত থাকলেও মঙ্গলবার সেই প্রস্তাব নিয়ে আলোচনার দরজা খুলে দিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। পাশাপাশি মোবাইলে কল সংযোগ বাবদ ধার্য ইন্টারকানেকশন ইউসেজ চার্জ (আইইউসি) ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে তা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। টেলিকম সংস্থাগুলির সংগঠন সিওএআইয়ের ডিজি রাজন ম্যাথুজের আশা, শিল্পের আর্থিক সঙ্কট কাটাতে জোড়া সিদ্ধান্ত সাহায্য করবে।

‌নিখরচায় ফোন–ইন্টারনেটের ওপর রাশ টানল ট্রাই, আর্থিক সঙ্কট কাটাতে সিদ্ধান্ত


জানা গিয়েছে, এই সিদ্ধান্তের ফলে মোবাইল কল ও ডাটার মূল্য বেড়ে যাবে এবং তাতে প্রতিটি ব্যবহারকারীর কাছ থেকে প্রত্যেক মাসে ৩০০ টাকা করে গড়ে রাজস্ব আদায় হবে, যা গত দু’‌বছর ধরে ১২৫ টাকা রয়েছে। এই সিদ্ধান্ত টেলিকম সেক্টরকে স্বস্তি দেবে এবং ৭.‌‌৮ লক্ষ কোটি টাকার ঋণকে মেটাতে সহায়তা করবে। তাদের নেটওয়ার্কে আউটগোয়িং–এর থেকে ইনকামিং কলের পরিমাণ বেশি হওয়ায় এবং মোবাইল সংস্থাগুলির দুই কলের পরিমাণের মধ্যে প্রেরক ও প্রাপক, উভয় তরফে গ্রহণযোগ্য সাম্য এখনও না থাকায় প্রথম থেকেই আইইউসি শূন্য করে দেওয়ার বিরোধিতা করে আসছে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল। কিন্তু উল্টো দিকে, তাদের দাবি আপাতত ট্রাই মেনে নেওয়ায়, সংস্থার তহবিল ভরলেও গ্রাহকের মোবাইল মাসুল বাড়তে পারে বলেই মনে করছেন টেলিকম বিশেষজ্ঞরা।

কারণ হিসেবে তাঁদের বক্তব্য, আইইউসি দিতে গেলে হয় তা গ্রাহকদের থেকেই মাসুল বাড়িয়ে নিতে হবে বা নিজেদের পকেট থেকে দিতে হবে। কিন্তু ইতিমধ্যেই বিপুল পরিমাণ আর্থিক বোঝার ঠেলায় প্রাণান্তকর অবস্থা এয়ারটেল, ভোডাফোন আইডিয়া-সহ প্রায় সব মোবাইল সংস্থাগুলিরই। সেক্ষেত্রে একমাত্র উপায় খোলা থাকছে মোবাইল মাসুল বাড়ানোর। চলতি মাসেই এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এক দফায় মাসুল বাড়ানোর পর, আগামী দিনে তা আরও বাড়তে পারে। আর একেবারে মাসুল বাড়ানোর মতো সটান অপ্রিয় সিদ্ধান্ত প্রকাশ্যে না আনতে চাইলে, অবস্থা সামাল দিতে সম্প্রতি তাদের নেটওয়ার্ক থেকে সব আউটগোয়িং কল 'সম্পূর্ণ ফ্রি' করে দিয়ে প্রতি প্ল্যানে নির্দিষ্ট '‌ফ্রি–কলটাইম’‌ তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, তা আবার বলবৎও করা হতে পারে।

প্রসঙ্গত, রিলায়েন্স জিও বাজারে আসার পরে তাদের সঙ্গে মাসুল যুদ্ধে জড়িয়েছিল পুরনো সংস্থাগুলি। কিন্তু টেলিকম শিল্পের বড় অংশেরই দাবি ছিল, ভারতে মোবাইল পরিষেবার মাসুল হার বিশ্বে সর্বনিম্ন। এত দিন মাসুলের বিষয়টি বাজারের উপরে ছেড়ে দেওয়ার পক্ষে থাকলেও শেষ পর্যন্ত সেই অবস্থান বদলাল ট্রাই। তারা জানাল, ১৭ জানুয়ারির মধ্যে এ নিয়ে সব পক্ষকে মতামত দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+