কর্মীর করোনা ভাইরাস হলে গ্রেফতার হবে সংস্থার মালিক, এরকম কোনও নির্দেশ দেয়নি সরকার

কর্মীর করোনা ভাইরাস হলে গ্রেফতার হবে সংস্থার মালিক, এরকম কোনও নির্দেশ দেয়নি সরকার

করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে সরকার কিছু শিল্প ক্ষেত্রে ছাড় দিয়েছে। এরই মধ্যে একটি খবরের দাবি যে কোনও সংস্থার কর্মী যদি করোনা পজিটিভ হয় তবে সংস্থার মালিককে গ্রেফতার করা হবে। এই খবরটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ওই খবরটি আরও দাবি করে যে এসওপি (‌স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিউর)‌ এটি অনুসরণ করা উচিত।

কর্মীর করোনা ভাইরাস হলে গ্রেফতার হবে সংস্থার মালিক, এরকম কোনও নির্দেশ দেয়নি সরকার


এই খবরটি ভাইরাল হওয়ার পর, অনেকেরই প্রশ্ন যে, '‌স্যার দয়া করে এ বিষয়ে পরামর্শ দিন যদি কেউ কাজের সময় সংক্রমিত হয় তবে তার জন্য কে দায়ি’‌। এর প্রশ্নের উত্তর হল ১০০ শতাংশ সংস্থার মালিক দায়ি। মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ও কারাখানা বন্ধ করে দেওয়া হবে এবং এর সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের ১৪–২৮ দিন কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হবে। পরামর্শদাতারা জানিয়েছেন যে ২০ এপ্রিলের পর কারখানা খোলা হলে এই প্রশ্নই সবচেয়ে বেশি করা হবে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর পর যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল তাতে এ ধরনের কোনও নির্দেশ নেই।

২০০৫ সালের বিপর্যয় পরিচালনা আইনের অন্তর্গত যদি কেউ কোনও অপরাধ ইচ্ছাকৃত, স্বজ্ঞানে ও কর্মীর গাফিলতির জন্য হয় তবে তাকে শাস্তি পেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে কড়া নির্দেশিকা অনুসরণ করা হবে কর্মক্ষেত্রে, অফিস ও কারখানায়। নির্দেশে বলা হয়েছে যে সামাজিক দুরত্ব ও কর্মীদের স্যানিটাইজার ব্যবহার করা জরুরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+