নরেন্দ্র মোদীর শপথে এসে আবেগঘন মুহূর্ত! রাহুল-সনিয়া-প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরলেন শেখ হাসিনা

রবিবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগের দিনই নয়াদিল্লিতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবারের অনুষ্ঠানের পর সোমবার শেখ হাসিনা দেখা করেন কংগ্রেস সংসদীয় দলের প্রধান সনিয়া গান্ধীর সঙ্গে। সেই সময় উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

কংগ্রেসের তরফে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে তথ্য দিয়েছে। প্রসঙ্গ গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনিয়া গান্ধীর পাশাপাশি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও জড়িয়ে ধরেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও।

sheikh hasina

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে শনিবার নয়াদিল্লিতে এসেছিলেন শেখ হাসিনা। রবিবার তিনি রাষ্ট্রপতি ভবনের লনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। সেই অনুষ্ঠানে শুধু ভারতের প্রতিবেশী নেপালের প্রধানমন্ত্রী পুষ্র কমল দাহাল কিংবা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘেই নন, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জু এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার অনেক দেশের নেতারা উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন, ভারতের গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। শেখ হাসিনার জীবন সংকটের সময় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দীর্ঘদিন তাঁকে ভারতে আশ্রয় দিয়েছিলেন।

প্রসঙ্গত, শেখ হাসিনা ২৮ বছর বয়সে ভারতে আশ্রয়ের জন্য আসেন। ১৯৭৫ সালে বাংলাদেশে সেনা অভ্যুত্থানে তৎকালীন সেখানকার প্রধানমন্ত্রী বঙ্গতবন্ধু শেখ মুজিবর রহমান-সহ শেখ হাসিনার পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়। সেই সময় শেখ হাসিনা তাঁর স্বামীর সঙ্গে জার্মানিতে ছিলেন।

তার পরবর্তী সময়ে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে দিল্লির লাজপত নগরের ৫৬ রিং রোডের বাড়িতে আশ্রয় দেন। পরবর্তী সময়ে তাঁদেরকে দিল্লির পান্ডারা পার্কের বাড়িতে স্থানান্তরিত করা হয়। এইভাবে ১৯৮১ সাল পর্যন্ত দিল্লিতেই কাটে শেখ হাসিনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+