ফের আরও এক ভোট রাজ্যে, উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

রাজ্যসভার (rajyasabha) ছটি আসনের উপনির্বাচনের (by election) জন্য দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (election commission) । পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যে এই ছটি আসন রয়েছে। কমিশন জানিয়েছে নির্বাচন করা হবে ৪ অক্টোবর। নির্বাচ

রাজ্যসভার (rajyasabha) ছটি আসনের উপনির্বাচনের (by election) জন্য দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (election commission) । পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যে এই ছটি আসন রয়েছে। কমিশন জানিয়েছে নির্বাচন করা হবে ৪ অক্টোবর। নির্বাচনের জন্য নোটিফিকরেশন জারি করা হবে ১৫ সেপ্টেম্বর।

মানস ভুঁইঞার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন, দিন ঘোষণা করল নির্বাচন

পাঁচটি রাজ্যে রাজ্যসভার উপনির্বাচনগুলি হবে, তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম, মধ্যপ্রদেশ। এর মধ্যে তামিলনাড়ুতে রয়েছে দুটি আসন। নির্বাচন কমিশনের প্রেস রিলিজে দেখা গিয়েছে নির্বাচনের জন্য নোটিফিকেশন জারি করা হবে ১৫ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল ২৭ সেপ্টেম্বর। রাজ্যসভার ভোট গ্রহণ যেদিন করা হবে অর্থাৎ ৪ অক্টোবরেই ভোট গণনা করা হবে। ছয় অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।

পশ্চিমবঙ্গ থেকে মানস ভুঁইঞা রাজ্যসভার পদে ইস্তফা দেওয়ায় একটি আসন শূন্য হয়েছিল। এদিকে মানস ভুঁইঞার মতোই অসমের বিশ্বজিৎ দাইমারি, তামিলনাড়ুর টিকেপি মুনুস্বামী এবং টিআর বৈথিলিঙ্গম এবং মধ্যপ্রদেশের থাওয়ারচাঁদ গেহলট ইস্তফা দিয়েছিলেন। অন্যদিকে মহারাষ্ট্রের আরএস সতাভের মৃত্যুতে একটি আসন শূন্য হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য মানস ভুঁইঞা ২০২১-এর বিধানসভা নির্বাচনে সবং থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন। পরে তাঁকে পূর্ণমন্ত্রীও করা হয় রাজ্য মন্ত্রীসভায়। বিধানসভা ভোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশের পরেই মার্চে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন মানস ভুঁইঞা।
২০১৬ সালে বাম-সংর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে সবং থেকে জয়ের পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন মানস। ২০১৭-তে তিনি বিধায়ক পদে ইস্তফা দেন। তৃণমূল তাঁকে রাজ্যসভায় প্রার্থী করে। তিনি জয়ীও হন। তাঁর কার্যকালের মেয়াদ ছিল ২০২৩-এর ১৮ অগাস্ট পর্যন্ত।
এর আগে গত ৯ অগাস্ট রাজ্যের অপর একটি রাজ্যসভার আসনে উপনির্বাচন হয়েছিল। দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী গন প্রাক্তন আমলা জহর সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+