8th Pay Commission: বাড়তে চলেছে মহার্ঘভাতা! সংসদে অষ্টম বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত জানাল সরকার
8th Pay Commission: শীঘ্রই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন। প্রথা অনুযায়ী সেপ্টেম্বরের শেষে তার ঘোষণা করার কথা। এই মহার্ঘভাতা বৃদ্ধির খবরের সঙ্গে আরও একটি খবরও এসেছে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী, বেতন কিংবা পেনশন পেয়ে থাকেন। সবার কাছেই প্রশ্ন পরবর্তী বেতন কমিশনের গঠন কবে। সরকারই জানিয়েছে অষ্টম বেতন কমিশন কমে আসবে!

প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে কিংবা বলা হচ্ছে সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর করতে চলেছে। অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারের তরফে তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় এব্যাপারে সরকারের অবস্থান জানিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাগু করেছিল। বর্তমানে কর্মচারীরা সেই অনুযায়ী বেতন পেয়ে থাকেন। এর পাশাপাশি বছরে দুবার মহার্ঘভাতা বাড়ানো হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা ৪২ শতাংশ হারে মহার্ঘভাতা পেয়ে থাকেন। সেপ্টেম্বরের শেষে তা ৪ শতাংশ বাড়লে মহার্ঘভাতা পৌঁছে যাবে ৪৬ শতাংশে।

বর্তমানে সরকার অষ্টম বেতন কমিশন আনতে স্পষ্টভাবে অস্বীকার করেছে। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এব্যাপারে তাদের (8th Pay Commission) তেমন কোনও পরিকল্পনা নেই। রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, বেতন কমিশন আনা হয় প্রতি দশ বছরে একবার। সেই মতো ১০ বথছরের আগে এটির বিবেচনা করার কোনও পরিকল্পনা নেই সরকারের।
বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্মক্ষমতা ভিত্তিক ব্যবস্থা আনার পরিকল্পনা করছে। তা হলে কর্মীরা পারফরমেন্স ভিত্তিক রেটিং পাবেন এবং তার ভিত্তিতে বেতন বাড়ানো হবে। বর্তমান বেতন-ভাতা ও পেনশন কাঠামো পরিবর্তনের জন্য নতুন বেতন কমিশন গঠনের (8th Pay Commission) প্রয়োজন নেই বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার।












Click it and Unblock the Notifications