বিরোধীদের সামলাতে একসঙ্গে আটমন্ত্রীকে নামালেন মোদী, রাস্তা থেকে সংসদ নৈরাজ্য ছড়ানোর অভিযোগ

কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধী (rahul gandhi) অভিযোগ করেছিলেন গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সরকার সংসদে আলোচনা করতে চায়নি। এমনটা অভিযোগ ছিল সমগ্র বিরোধী পক্ষের। এদিন বিরোধীদের অভিযোগের জবাব দিতে হাজির হয়েছিল

কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধী (rahul gandhi) অভিযোগ করেছিলেন গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সরকার সংসদে আলোচনা করতে চায়নি। এমনটা অভিযোগ ছিল সমগ্র বিরোধী পক্ষের। এদিন বিরোধীদের অভিযোগের জবাব দিতে হাজির হয়েছিলেন আটমন্ত্রী। তালিকায় ছিলেন বিজেপির (bjp) অনুরাগ ঠাকুর, পীযূষ গোয়েল, প্রহ্লাদ যোশীর মতো নেতারা। তাঁরা অভিযোগ করেন বিরোধীরা রাস্তা থেকে সংসদ সর্বত্র নৈরাজ্য ছড়াচ্ছে।

কুমীরের কান্না কাঁদছে বিরোধীরা

কুমীরের কান্না কাঁদছে বিরোধীরা

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিযোগ করেন বিরোধীরা রাস্ত থেকে সংসদ নৈরাজ্য ছড়াছে। আর বিরোধীরা কুমীরের কান্না কাঁদছে। যা ঘটছে তা লজ্জাজনক এবং নিন্দাযোগ্য। দেশের কাথে তাদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদের অবস্থানকে কটাক্ষ করে তিনি বলেন, সাধারণ মানুষ বসলে রয়েছেন, কবে তাদের বিষয় সংসদে উঠবে, আর বিরোধীরা মানুষের কথা, করদাতাদের কথা চিন্তা করছেন না। অনুরাগ বলেন, প্রধানমন্ত্রী নতুন মন্ত্রীদের বলেছিলেন, রাজ্যসভায় গিয়ে তক্র-বিতর্ক শুনতে। কিন্তু সাংসদরা টেবিলের ওপরে দাঁড়িয়ে নাচ করছেন।

বিরোধীরা হুঁশিয়ারি দিয়েছিলেন

বিরোধীরা হুঁশিয়ারি দিয়েছিলেন

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী অভিযোগ করে বলেন, সরকার আলোচনা ও বিল পাশ করার জন্য সোমবার পর্যন্ত অধিবেশন চালাতে চেয়েছিল। কিন্তু বিরোধীদের তরফ থেকে হুমকি দেওয়া হয়, সংসদে গোলমাল আরও বাড়বে। তিনি বলেন, সমস্যা শুরু হয়েছিল অধিবেশনের প্রথম দিন থেকেই। বিরোধীরা তাদের অবস্থানে অনড় ছিলেন, কীভাবে বর্ষাকালীন অধিবেশ ভণ্ডুল করা যায়, তার চেষ্টায় ছিলেন তারা।

বিরোধী সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

বিরোধী সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

প্রহ্লাদ যোশী বলেন দেশের মানুষ দেখেছেন, কীভাবে বিরোধী সাংসদরা টেবিলের ওপরে উঠেছেন এবং মহিলা মার্শালকে আঘাত করছেন। যে কারণে বিরোধী সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর সংসদের ভিতরে এমন আচরণ করতে না পারে। এব্যাপারে এদিন রাজ্যসভার বিরোধীদের আচরণ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়।

সংসদের মর্যাদায় আঘাত করেছেন বিরোধীরা

সংসদের মর্যাদায় আঘাত করেছেন বিরোধীরা

কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল অভিযোগ করেন, সংসদের মর্যাদায় আঘাত করেছেন বিরোধীরা। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তারা অনেক দুঃখ নিয়ে এসেছেন। তিনি বলেন, যখন কিছু সাংসদ মন্ত্রীর কাছ থেকে লিফলেট ছিনিয়ে নিয়েছিল, তাঁদের সাসপেন্ড করা হয়েছিল, কখন কাঁরা বলেছিলেন ক্ষমা চাইতে হবে। কিন্তু সদস্যরা ক্ষমা চাইতে অস্বীকার করেন। একজন সাংসদ চেয়ার লক্ষ্য করে বই ছুঁড়ে মারেন বলে অভিযোগ করেন তিনি। যদি সেই সময় চেয়ার কেউ থাকতেন, তাহলে তাঁর আঘাত লাগতে পারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+