২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে এডেলওয়েইস গ্রুপের প্রতিষ্ঠাতাকে তলব ইডি-র

এডেলওয়েইস গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রমেশ সাহকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

এডেলওয়েইস গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রমেশ সাহকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ২০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে এডেলওয়েইস গ্রুপের প্রতিষ্ঠাতাকে তলব ইডি-র

রমেশ শাহকে ইডি-র তরফে তথ্য প্রমাণ সহ হিসাবের বই, খতিয়ান ও অন্যান্য নথি সমেত আসতে বলেছে। জানা গিয়েছে এর আগে বেশ কয়েকদিন ধরেই রমেশ শাহের সঙ্গে যুক্ত বেনামী কোম্পানিগুলিকে তদন্তের আওতায় রেখেছিল ইডি। প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে যে এই আর্থিক দুর্নীতির এই অভিযোগ অত্যন্ত গুরুতর প্রকৃতির।

এই কেলেঙ্কারির আকার 'এতটাই বড়' বলে বিশ্বাস করা হচ্ছে যে ইডি সমন জারি করার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে জানা গিয়েছে ইডি-র মুম্বই শাখাও এরকমই আরও কয়েকটি অভিযোগের ভিত্তিতে রমেশ শাহের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। আরও বেশ কয়েকটি মামলা এখনও না কি রুজু হওয়াই বাকি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+