নীরব মোদী, বিজয় মালিয়াদের সম্পত্তি বেচে ব্যাঙ্কগুলিকে টাকা দিল ইডি
নীরব মোদী, বিজয় মালিয়াদের সম্পত্তি বেচে ব্যাঙ্কগুলিকে টাকা দিল ইডি
কোটি কোটি টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চম্পট দিয়েছিল বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিরা। তাঁদের বিপুল পরিমান জালিয়াতির ক্ষতিপূরণ কিছুটা হলেও মেটাল ইডি। তাঁদের ৯৩৭১ কোটি টাকার সম্পত্তি ব্যাঙ্কগুলিকে দিল ইডি। তিন ব্যাঙ্ক জালিয়াত ২২, ৫৮৬ কোটি টাকার জালিয়াতি করে বিেদশে পালিয়ে গিয়েছেন।

ফেরার ৩ ব্যাঙ্ক জালিয়াত
এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে বিপুল পরিমান টাকা ঋণ নিয়েছিলেন দেশের তিন শিল্পপতি। বিজয় মালিয়া, নীরব মোদী এবং মেহুল চোকসি। মোট ২২,৫৮৬ কোটি টাকা জালিয়াতি করে বিদেশে পালিয়ে যান। বেশ কয়েক বছর পর বিজয় মালিয়ার সন্ধান মেলে। লন্ডনে বহাল তবিয়তে বাড়ি সম্পত্তি কিনে বসবাস করছেন বিজয় মালিয়া। একই ভাবে লন্ডনেই সন্ধান মিলেছিল নীরব মোদীরও। মেহুল চোকসি অ্যান্টিগায় পালিয়ে গিয়েছিলেন। ছক কষে আগেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছিলেন তিনি।

টাকা দিল ইডি
এই তিন ব্যাঙ্ক জালিয়াতের ভারতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। প্রায় ৯,৩৭১ কোটি টাকার সম্পত্তি এই ব্যাঙ্কগুলিকে তুলে দিয়েছে ইডি। বিজয় মালিয়া স্টেট ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকার জালিয়াতি করেছিল। অন্যদিকে মেহুল চোকসি এবং নীরব মোদী পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৪,৫০০ কোটি টাকার জালিয়াতি করে চম্পট দিয়েছিল।

লন্ডনের জেলে নীরব মোদী
লন্ডনের জেলে রয়েছেন নীরব মোদী। বিজয় মালিয়া অবশ্য জেলে নেই। তবে তাঁর বিরুদ্ধে মামলা প্রায় জিতে ফেলেছে ভারত। শীঘ্রই তাঁকে ভারতে নিয়ে আসা হবে। ইতিমধ্যে বিজয় মালিয়ার জন্য জেল প্রস্তুতও করে ফেলা হয়েছে। নীরব মোদীর ক্ষেত্রেও সেই একই অবস্থা। তাকেই শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে। মামলার প্রায় অনেকটাই সেরে ফেলেছে ভারত।

চোকসিকে ফেরাতে নারাজ অ্যান্টিগা
এদিকে আবার মেহুল চোকসিকে নাগরিকত্ব দিলেও তাঁকে আর ফেরাতে চাইছে না অ্যান্টিগা সরকার। ডোমিনিকার জেেল বন্দি রয়েছেন চোকসি। বেআইনী ভাবে দেশে সীমান্ত লঙ্ঘন করার অপরাধে জেলে রয়েছেন চোকসি। তাঁকে ফেরাতে চাইছে না অ্যান্টিগা।












Click it and Unblock the Notifications