এবার দিল্লির ইডি অফিসে করোনা হানা! সিল করা হল দফতর

দিল্লির খান মার্কেটে অবস্থিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর লোক নায়ক ভবনের অফিসে হানা দিল করোনা সংক্রমণ। দফতরে কর্মরত পাঁচ অফিসারের করোনা সংক্রমণ দেখা দিতেই এদিন তড়ঘড়ি সিল করে দেওয়া হল দফতরটি। দফতর সিল করার পর তা স্যানিটাইজ করা হয় বলেও জানা যায়।

দিল্লি মেট্রোতে কর্মরত ২০ জন কর্মীর দেহে করোনা

দিল্লি মেট্রোতে কর্মরত ২০ জন কর্মীর দেহে করোনা

এদিকে শুক্রবারই দিল্লি মেট্রোতে কর্মরত ২০ জন কর্মীর দেহে করোনা সংক্রমণের হদিশ মিলেছে। করোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে৷ তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভরতি করা হয়েছে৷ প্রত্যেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন৷

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৭ জন

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৭ জন

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৭ জন। যা এখনও পর্যন্ত একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৯৪ জনের। যা নিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৬৬৪২ -এ। দেশে মোট করোনা কেস ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষ ২৬ হাজারের গণ্ডি।

দিল্লি ছাড়া সংক্রমণ বাড়ছে গুজরাতেও

দিল্লি ছাড়া সংক্রমণ বাড়ছে গুজরাতেও

দিল্লি ছাড়া সংক্রমণ বাড়ছে গুজরাতেও। দেশে প্রতিদিন করোনা আক্রান্তের হার গড়ে আট হাজারের বেশি। রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকরা ফেরায় বাড়ছে সংক্রমণ। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার গতকাল পর্যন্ত ছিল ৪৮.৩১ শতাংশ। এখন তা নেমে দাঁডি়য়েছে ৪৭.৯৯ শতাংশে। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৫০ জন।

দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে

দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে

এদিকে দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত ৭৭ হাজার ৭৯৩০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় শুধু এরাজ্যেই নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার জন। তারপরই রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্ত ২৭ হাজার ২৫৬ জন। গত তিনদিনে এখানে একসঙ্গে হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা পজিটিভ মিলেছে। পশ্চিমবঙ্গে মোট করোনা কেসের সংখ্যা ৬৮৭৮টি। মৃত ৩৫৫।

হাসপাতালে বেডের চাহিদা বাড়ছে

হাসপাতালে বেডের চাহিদা বাড়ছে

আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি হাসপাতালে বেডের চাহিদাও বাড়ছে। বাড়ছে ভেন্টিলেটরের চাহিদাও। সব হাসপাতালেই ভেন্টিলেটর না থাকায় অনেকক্ষেত্রে বার বার রোগীকে স্থানান্তর করা হচ্ছে। যাতে অন্যান্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রথম পর্যায়ে ১০০টি ভেন্টিলেটর ভারতকে দিচ্ছে আমেরিকা। যা আগামী সপ্তাহের মধ্যেই দেশে চলে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+