লাদাখে ভূমিকম্প! রবিবার কেঁপে উঠল দেশের উত্তরের এক কোণ
রিখটার স্কেলে ৫.৩ কম্পনের মাত্রা নিয়ে ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজি জানিয়েছে সকাল ১১ টা নাগাদ ঘটে যাওয়া এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। জানা গিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর।

এখনও পর্যন্ত এই কম্পন ঘিরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর আসেনি। তবে কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হওয়া এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তবে, ভূমিকম্পন যে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য। অন্যদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও ছড়িয়েছে চাঞ্চল্য।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইরানের পরমাণু কেন্দ্রের কাছে একটি ভূমিকম্প হয়। সেই ভূমিকম্প নিয়েও আতঙ্ক ছড়িয়েছিল মানুষের মধ্যে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সঙ্গে এর যোগ নেই বলে জানান বিশেষজ্ঞরা। প্রাকৃতিক নিয়মে এই ভূমিকম্প হয়েছে বলে খবর ছিল।












Click it and Unblock the Notifications