হিমাচলের চম্বায় ফের ভূমিকম্প, মোট সাতবার কেঁপে উঠল এই জেলা
হিমাচলের চম্বায় ফের ভূমিকম্প, মোট সাতবার কেঁপে উঠল এই জেলা
ফের ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। এবার এ রাজ্যের চম্বা জেলায় সোমবার কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ৩.৬।

কোনও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিমলার আবহাওয়া বিভাগের ডিরেক্টর মনমোহন সিং জানিয়েছেন যে সোমবার সকাল ১১টা ৪১ মিনিটে এই ভূমিকম্প হয়। চম্বা জেলায় চতুর্থ দিনে এই নিয়ে মোট সাতবার ভূমিকম্প হল বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চম্বার উত্তরপূর্ব দিকে ৫ কিমি গভীরে। চম্বা সংলগ্ন এলাকাও এই ভূমিকম্পে অল্প কেঁপে ওঠে বলে জানা গিয়েছে।
রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে চম্বায় ভূমিকম্প হয়, যার তীব্রতা ছিল ৪.৫। এছাড়াও শুক্রবার বিকেল ৫টা ১১ থেকে রাত ৮টা ৪৩ মিনিট পর্যন্ত ৩ থেকে ৪.৩ তীব্রতার মধ্যে মোট পাঁচবার ভূমিকম্প হয় এই চম্বাতেই। চম্বাসহ হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশ উচ্চ ভূমিকম্প সংবেদনশীল অঞ্চলের মধ্যে পড়ে।












Click it and Unblock the Notifications