মদ্যপ অবস্থায় প্রস্রাব করতে গিয়েই বিপত্তি, বহুমূল্য বিএমডাব্লু নিয়ে চম্পট দিল চোর
মদ্যপ অবস্থায় প্রস্রাব করতে গিয়েই বিপত্তি, বহুমূল্য বিএমডাব্লু নিয়ে চম্পট দিল চোর
মদ্যপ অবস্থায় প্রস্রাব করতে গিয়ে বিপত্তি। যার জেরে খোয়া গেল বহুমূল্য একটি বিএমডাব্লু গাড়ি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফেজ -২ থানার আওতাধীন সেক্টর ৯০-এ।

যার জেরে বর্তমানে হতভম্ব অবস্থা শেয়ার মার্কেটের ব্যাবসীয় ঋশভ অরোরার। সূত্রের খভর, সেই সময় একটি বন্ধুর বাড়িতে পার্টি থেকে মদ্যপ অবস্থায় ফিরছিলেন তিনি। বিলাসবহুল গাড়িটি অরোরার শ্যালকের আদপে মালিকানাধীন রয়েছে এবং এখনও গাড়ীটির জন্য ৪০ লক্ষ টাকা ঋণ বাকি রয়েছে বলেও জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, বাড়ি ফেরার পথে ওই ব্যক্তি নয়ডার কাছে গাড়ি থেকে রাস্তার ধারে প্রস্রাব করতে নেমেছিলেন ওই ব্যক্তি সেই সময় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কতি গাড়িটি নিয়ে চম্পট দেয়। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। এদিকে এই প্রসঙ্গে সেন্ট্রাল নয়ডার পুলিশ কমিশনার হরিশ চন্দর জানিয়েছেন, “ গাড়ি চুরির ঘটনা শোনার পরেই বড় পুলিশ বাহিনী নিয়ে আমরা সেখানে যাই। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা বর্তমানে গোটা ঘটনার তদন্তে রয়েছেন।”












Click it and Unblock the Notifications