Drought Crisis: দেশের ১২৫ জেলায় খরা পরিস্থিতি, আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা, তালিকায় আছে বাংলাও?
বৈশাখের শুরু থেকেই দাপট শুরু গরমের। শুধু বাংলা নয় দেশের বেশির ভাগ অংশেই তাপমাত্রার পারদ উর্ধ্বমুখি। গরমে হাঁস ফাঁস অবস্থা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের। বিশেষ করে দিনের বেলায় বাড়ি থেকে বেরোলেই যেমন যেম গায়ে আগুনের ছাঁকা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দপ্তর।
আইএমডি পুণের পক্ষ থেকে ১৪ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে যে পরিসংখ্যান পেশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ভারতে ১২৫ জেলায় খরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে চলতি বছরে। অধ্যাধিক গরম এবং বৃষ্টি না হওয়ার জন্যই দেশের ১২৫ জেলায় খরা পরিস্থিতি তৈরি হবে বলে আইএমডি পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৩ সালে এই সময় খরার মতো পরিস্থিতি ভারতে গত বছর ৩৩ টি জেলার থেকে এবার বেশি সংখ্যক জেলা রয়েছে এই তালিকায়।

বৈশাখের শুরুতেই হাঁসফাঁস গরম বাংলাতে। বিশেষ করে দক্ষিণবঙ্গের অবস্থা খুবই করুণ। দক্ষিণবঙ্গের আট থেকে দশটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে চলে যেতে পারে। এই পরিস্থিতিতে দুপুরে ৫ ঘণ্টা সতর্ক হয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। সকাল ১১টা থেকে বিকাল ৪টে অবধি খুব দরকার না হলে বাড়ির বাইরে না বেরোনোই ভাল বলে জানিয়েছে হাওয়া অফিস।
আমাদের রাজ্যের অবস্থা কী হতে পারে? আইএমডির বিজ্ঞানী বলছেন, এই ১২৫ জেলার পাশে একেবারে উল্টো মেরুতে রয়েছে ১৬ টি রাজ্য। আর তাতে রয়েছে পশ্চিমবঙ্গ। অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গে আর্দ্রতা রয়েছে। ফলে এখানে খরা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম।
আগের বছরেই বলা হয়েছিউল এল নিনোর প্রভাবে তাপমাত্রা দ্রুত হারে বাড়তে থাকবে ভারতে। ২০২৪ সালেও এল নিনোর প্রভাবে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস আছে। ২০১৫ সালে এমন এল নিনোর কব্জায় পড়েছিল ভারত। প্রচণ্ড খরায় শুকিয়ে গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের বহু এলাকা। সে বছর সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণও কমে গিয়েছিল উল্লেখযোগ্য ভাবে। ২০০৯ সালেও এল নিনোর প্রভাবে প্রচণ্ড তাপপ্রবাহের কষ্ট পেতে হয়েছিল দেশের মানুষজনকে। পূর্ব ও মধ্য প্রশান্ত মহাসাগরে জন্মানো 'এল নিনো' বড়সড় প্রভাব ফেলেছিল ভারতের বর্ষার মরশুমে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications