জঙ্গি হামলা নিয়ে প্রচার কম হলে সন্ত্রাস অনেকটাই কমে যাবে, দাবি ডোভালের

জঙ্গি হামলার ঘটনাকে সংবাদ মাধ্যমে কম গুরুত্ব দিয়ে প্রচার করলে সন্ত্রাস দমন অনেকটাই সহজ হবে বলে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর জন্য সংবাদ মাধ্যমের নীতি পরিবর্তন করা জরুরি বলে মনে করেন তিনি।

জঙ্গি হামলার ঘটনাকে সংবাদ মাধ্যমে কম গুরুত্ব দিয়ে প্রচার করলে সন্ত্রাস দমন অনেকটাই সহজ হবে বলে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর জন্য সংবাদ মাধ্যমের নীতি পরিবর্তন করা জরুরি বলে মনে করেন তিনি। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মারগারেট থ্যাচারের উক্তি স্মরণ করিয়ে দিয়ে ডোভাল বলেছেন, কোনও জঙ্গি হামলার ঘটনা যদি সংবাদ মাধ্যমে প্রকাশিত না হয় তাহলে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। এনআইএ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেছেন।

জঙ্গি হামলা নিয়ে প্রচার কম হলে সন্ত্রাস অনেকটাই কমে যাবে, দাবি ডোভালের

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। জঙ্গি দমন সংক্রান্ত ঘটনার তদন্ত নিয়ে বলতে গিয়ে ডোভাল বলেন, জঙ্গি ঘটনা সংক্রান্ত মামলাগুলিকেও সাধারণ মামলার মতো বিবেচনা করা উচিত বলে দাবি করেছেন তিনি। এক কথায় জঙ্গিরা প্রচার চায়। সন্ত্রাস চালিয়ে দেশে আতঙ্ক তৈরি করতে চায়। তাই সন্ত্রাসের খবর প্রকাশিত না হলেই আতঙ্ক ছড়াবে না জনমানসে। তাহলেই জঙ্গিদের উদ্দেশ্য সফল হবে না।

তিনি দাবি করেছেন জঙ্গি হামলার ঘটনা নিয়ে বেশি করে খবর প্রকাশ করা হলে সংকট বাড়ে প্রত্যক্ষদর্শীদের। আতঙ্কে আদালতে এসে সাক্ষী দিেত চায় না। এতে সমস্যা হয় মামলার বিচারে। এমনই দাবি করেছেন ডোভাল। এই প্রচারের কারণেই জৈশ, লস্কর জঙ্গিদের খবর জানলেও মানুষ পুলিসকে জানাতে ভয় পায় বলে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+